
আএএনএস-কে সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি খুবই খুশি। এক জন অভিনতা হিসেবে আমার সিনেমার ক্যারিয়ার ..আমি ৪০ বছরের উর্ধ্বে কাজ করছি, আর এরই সঙ্গেসঙ্গে আমি ৪০০ এর উপরে ছবি করেছি। আর আমি ধন্যবাদ জানাই, খুবই ধন্যবাদ জানাই অডিয়েন্সকে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার দেশের মানুষকে। ভারত সরকার আমাকে অন্যতম সম্মানে পুরস্কৃত করেছে। এর জন্য আমার বলার সত্যিই কোনও ভাষা নেই। সিনেমা এমন একটা জিনিস , যেটা থেকে যায়। আমি ৪০ বছর ধরে করছি। আমার বাবাও অভিনেতা। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বংশ পরস্পরায় আমরা এই কাজ করে চলেছি। বিনোদন পরিবেশনের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিয়েছি। এর থেকে আলাদা কিছু করে উঠতে পারিনি। তবে এর থেকে বড় বিষয় হল, আমরা বিনোদন পরিবেশন করছি। আর এখন যেভাবে সিনেমা বিবর্তনের পথে এগোচ্ছে, আমাদের সরকারও নানা প্রকল্প নিয়ে এসেছে, খুবই সাহায্য করছে। আমার মনে হয়, আমাদের দেশের সিনেমা এখন যেবাবে এগোচ্ছে, খুব শ্রীঘ্রই আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে। যেভাবে আমরা বলে থাকি, এটা হলিউড ছবি ! একটা সময় আসবে,..নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য এটা খুবই ভাল সময়। আমাদের যে ল্য়াঙ্গুয়েজ সিনেমা আছে, আমি আঞ্চলিক ছবি বলবা না, ভারতে এত ভাষার ছবি আছে, মারাঠি, বাংলা, পঞ্জাবি আছে….প্রচুর মেধা আছে সেখানে, এদের সবাইকেই ধীরেধীরে একটা প্ল্যাটফর্মে যে নিয়ে আসা হচ্ছে, তো এমনটা সত্যিই, যে আমরা অনেক ছবি প্রোডিউস করি, গোটা বিশ্বের মধ্য়ে দেখতে গেলে।তো এইযে মেধা রয়েছে, তা শুধু ভাষাগত দিক থেকে নয়, এটাই মূলত ভারতীয় মেধা।‘
Delhi: On being selected for the Padma Shri award, Indian Actor and Director, Prosenjit Chatterjee says, “I am very happy today as I am going to receive the Padma Shri. I have had a film career as an actor spanning over 40 years, and during this journey I have acted in more than… pic.twitter.com/Rt190zgVH3
— IANS (@ians_india) May 25, 2026
(Feed Source: abplive.com)
