Delhi priest arrested: AI দিয়ে বানানো ১০০-র বেশি নগ্ন ছবি-ভিডিয়ো! বন্ধুত্বের অফার ফেরাতেই যুবতীকে নাগাড়ে হেনস্থা পুরোহিতের

Delhi priest arrested: AI দিয়ে বানানো ১০০-র বেশি নগ্ন ছবি-ভিডিয়ো! বন্ধুত্বের অফার ফেরাতেই যুবতীকে নাগাড়ে হেনস্থা পুরোহিতের

 

Woman Digital Nightmare Delhi priest arrested: প্রত্যাখ্যাত হওয়ার পর শর্মা প্রথমে ওই যুবতী ও তাঁর মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁদের ছবি ডাউনলোড করে। এরপর সে “ক্লোথ রিমুভিং AI টুল” দিয়ে সেই ছবিগুলিকে বিকৃত করে। তারপর সেগুলি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেশা নাকি তাঁর পুরোহিতগিরি! পুজোআচ্চা-ধর্মকম্ম নিয়ে থাকাই তাঁর কাজ! এদিকে সেই পুরোহিতই দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এক যুবতীর জন্য। ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ১০০-রও বেশি নগ্ন ছবি-ভিডিয়ো পাঠিয়ে রোজ ওই যুবতীকে উত্যক্ত করতেন অভিযুক্ত পুরোহিত। শেষমেশ পুলিসের জালে অভিযুক্ত সুমিত নেমচাঁদ শর্মা। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে যে ২৭ বছরের অভিযুক্ত যুবক X, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আট থেকে দশটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিল।

তারপর সেই অ্যাকাউন্ট থেকেই ওই যুবতী ও তাঁর মায়ের বিকৃত ছবি ছড়িয়ে দেয় সে। কেন? জানা গিয়েছে, গুজরাটের বাসিন্দা ওই যুবতী তার বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আর তারপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অভিযুক্ত শর্মা তাঁর এবং তাঁর মায়ের অশ্লীল ও বিকৃত ছবি বানায়। তারপর সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। অভিযোগ পেয়ে আমদাবাদ পুলিস তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে।

ওই যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে অভিযুক্ত সুমিত নেমচাঁদ শর্মার যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়াতেই। অভিযুক্ত শর্মা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করত ও বক্তব্য দিত। শর্মা প্রথমে ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা শুরু কর। পরে সে তাঁর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব গাঢ় করতে চায়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরই ২০২৫ সালের ডিসেম্বর থেকে অভিযুক্ত অনলাইনে ওই যুবতীকে হেনস্থা করতে শুরু করে। লাগাতার ৬ এপ্রিল পর্যন্ত এই ঘটনা চলে। তারপরই পুলিসের দ্বারস্থ হন তিনি।

AI টুল ব্যবহার করে অশ্লীল কনটেন্ট তৈরি করত শর্মা। প্রত্যাখ্যাত হওয়ার পর শর্মা প্রথমে ওই যুবতী ও তাঁর মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁদের ছবি ডাউনলোড করে। এরপর সে “ক্লোথ রিমুভিং AI টুল” খুঁজে সেটি ব্যবহার করে ছবিগুলি বিকৃত করে। AI প্রযুক্তির সাহায্যে সে ১০০-রও বেশি অশ্লীল ও বিকৃত নগ্ন ছবি এবং ভিডিও তৈরি করে বলে অভিযোগ।

সেইসঙ্গে ওই যুবতীকে সামাজিকভাবে হেনস্থা করতে শর্মা তাঁর নাম ও ছবি ব্যবহার করে তিনটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটি ইউটিউব চ্যানেল তৈরি করে। সেখানে AI দিয়ে তৈরি করা কনটেন্ট আপলোড করে দেয়। এমন মন্তব্য পোস্ট করে যা ওই যুবতীর ও তাঁর পরিবারের সামাজিক সম্মান নষ্ট করে।

(Feed Source: zeenews.com)