Parambrata Chattopadhyay FIR case: ২০২১ এর ২মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন,’আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক ।’এই বক্তব্য আসলে হিংসা ছড়ানোর জন্য উস্কানিমূলক বক্তব্য বলে অভিযোগ করেন আইনজীবী ।
অর্ণবাংশু নিয়োগী: FIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গড়িয়াহাট থানায় দায়ের হওয়া FIR খারিজের আবেদন। আগামী ২৯ মে শুনানি। ২০২১ সালের ভোটের ফল ঘোষণার পর সমাজ মাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি গড়িয়াহাট থানায় দায়ের হয় FIR। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় FIR।
জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদন জানিয়েছেন অভিনেতা । আগামী শুক্রবার তাঁর আবেদনের ভিত্তিতে শুনানি হবে বলে জানা গিয়েছে।বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
পাঁচ বছর আগে, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে সমাজমাধ্যমে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের দু’টি মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে পরমব্রত লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। আর সেই পোস্টে সহমত প্রেরণ করেছিলেন স্বস্তিকা।
এর কয়েক ঘণ্টা পরেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিস পরে সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির 109 (প্ররোচনা) ও 153 (A) (ঘৃণা ছড়ানো) ধারায় এফআইআর দায়ের করে ।
(Feed Source: zeenews.com)