TET: কর্মরত শিক্ষকদের জন্য TET বাধ্যতামূলক, ২০২৮ পর্যন্ত সময় বাড়াল সুপ্রিম কোর্ট

TET: কর্মরত শিক্ষকদের জন্য TET বাধ্যতামূলক, ২০২৮ পর্যন্ত সময় বাড়াল সুপ্রিম কোর্ট

TET: সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত শিক্ষকদের জন্য TET পাস বাধ্যতামূলক করা হল। মূল রায়ের সময়সীমা এক বছর বাড়িয়ে ৩১ অগস্ট ২০২৮ পর্যন্ত সময় দিল বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।

টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

কলকাতাঃ দেশজুড়ে কর্মরত সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য Teacher Eligibility Test (TET) পাশ করা বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। তবে এই পরীক্ষায় পাশ করার সময়সীমা এক বছর বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে TET পাশ করতে হবে।