‘টিকিট কাটুন, নয় সিট ছাড়ুন…’, স্লিপার কোচে প্যাসেঞ্জারকে বললেন TTE, যা উত্তর দিলেন যাত্রী, সবাই হতবাক!

‘টিকিট কাটুন, নয় সিট ছাড়ুন…’, স্লিপার কোচে প্যাসেঞ্জারকে বললেন TTE, যা উত্তর দিলেন যাত্রী, সবাই হতবাক!

Indian Railways: ট্রেনের কামরায় প্রায়ই ঘটে যায় অদ্ভুত সব কাণ্ড। এমনই এক ঘটনা ঘটল সম্প্রতি একটি ট্রেনের স্লিপার কামরায়, যা মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় রেল এক বিরাট পরিষেবা। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে চড়ে যাতায়াত করেন। এক অর্থে ভারতীয় রেল হল দেশের ‘ধমনী’। অল্প খরচে গন্তব্যে পৌঁছতে রেলের জুড়ি মেলা ভার। কিন্তু এই রেলপথেই আবার ঘটে যায় অবাক অবাক করা ঘটনা। AI Generated Image

যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ও সর্বাঙ্গীন আরামদায়ক যাত্রা উপহার দিতে রেল কর্তৃপক্ষের চেষ্টার ত্রুটি নেই। তবুও এই রেলপথেই প্রায়ই ঘটে নানা অপরাধমূলক কাজ। এই ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও রেল পরিষেবাকে নিশ্ছিদ্র রাখতে রেলের তরফে রয়েছে আরপিএফ, জিআরপি।

আবার পাশাপাশি বিনা টিকিটে যাত্রার মতো বেআইনি কাজ নিয়ন্ত্রণে রাখতে সদা সচেষ্ট টিটি অর্থাৎ টিকিট পরীক্ষকরা। তাঁদের কড়া নজরদারি থাকে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের মতো অপরাধ কমাতে।

কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন শয়ে শয়ে যাত্রী এই সংক্রান্ত রেলের আইনকে ফাঁকি দিয়ে যাত্রা করে থাকেন। আর এমন নানা ছবি-ভিডিও প্রায়ই ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি ঝড় তুলেছে সমাজ মাধ্যমে। কী ছিল সেই ভিডিওতে?

ভাইরাল এই ভিডিওতে দেখা যায় একজন টিকিটবিহীন যাত্রী স্লিপার কোচে বসে আছেন এবং সমানে টিটিই-র সঙ্গে তর্ক করে চলেছেন। কথা বার্তায় বোঝা যায় ওই যাত্রী জেনারেল বা সাধারণ শ্রেণীর টিকিট নিয়ে সপরিবারে উঠে পড়েছেন স্লিপার ক্লাসে

সেখানেই শেষ নয়, স্লিপার ক্লাসে দিব্যি একটি সাইড লোয়ার বার্থ দখল করে দিব্যি বসে আছেন। টিকিট পরীক্ষক যতই তাঁকে বলেন “আপনি জেনারেল কামরায় চলে যান”, তিনি ততই জেদাজেদি করতে থাকেন। টিকিট না কেটে অপরাধ করা সত্ত্বেও নিজের ভুল না মেনে, গলা চড়িয়ে উপরন্তু ঝগড়া করতে থাকেন ওই যাত্রী।

ঘটনায় আরপিএফ জওয়ান মধ্যস্থতা করার চেষ্টা করলে তাঁকেও ছেড়ে কথা বলেননি ওই প্যাসেঞ্জার। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল তা অবাক করে দিয়েছে আশপাশের যাত্রী থেকে রেলকর্মীদের। কী এমন ঘটেছিল ট্রেনের স্লিপার কোচে সেদিন? ভাইরাল ভিডিও দেখে শোরগোল পরে গেল আসমুদ্রহিমাচল।

বিহারের একটি ট্রেনের এই ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী তাঁর অন্যায় স্বীকার না করে, উল্টে চরম ঔদ্ধত্য দেখিয়ে চলেছেন এক টিকিট পরীক্ষকের সঙ্গে। সাধারণ টিকিট নিয়ে স্লিপারে বসে থাকা ওই যাত্রী নিজের দোষ না দেখে উল্টে নিয়মকানুনের নামে টিটিই এবং আরপিএফকেই নীতিকথার পাঠ শোনাতে থাকেন। যা দেখে যারপরনাই হতবাক কোচের অন্যান্য প্যাসেঞ্জাররা।

কিন্তু এই ভিডিওতে এখানেই ছিল ‘কাহানি মে ট্যুইস্ট’। যাত্রী না কাটতে চাইছেন টিকিট, আবার না যেতে চাইছেন জেনারেল কামরায়। আর তাতেই উত্তেজনা, তর্ক, বিতর্ক আর উত্তপ্ত বাক্য বিনিময়ে ভরে ওঠে ট্রেনের স্লিপার কোচটি।

একগুঁয়ে ও জেদি ওই যাত্রীকে দেখা যায় নিজের দোষ না মেনে উল্টে সমস্তিপুর ডিভিশনের সিনিয়র টিটিই দীপক কুমার তিওয়ারি এবং আরপিএফ কনস্টেবল রবি কুমারকে দোষারোপ করার চেষ্টা করছেন।

তাঁর দাবি, চলন্ত ট্রেনে কোচ বদলানোর সময় তিনি পড়ে গেলে তাঁরাই দায়ী হতেন। তবে, টিটিই-র মতে, ওই যাত্রী বিহারের ঝাঞ্ঝারপুর থেকে ট্রেনে উঠেছিলেন এবং দারভাঙ্গায় ট্রেনটি ২০ মিনিট দাঁড়ানোর পরেও নামতে অস্বীকার করে চলেছিলেন।

পরে টিটিই (TTE) এলে তিনি তাঁর সঙ্গে বাচ্চার দোহাই দিয়ে তর্ক জুড়ে দেন। টিটিই যতই তাঁকে বলেন তিনি চাইলেই তো একটি টিকিট কেটে নিতে পারেন, যাত্রীটি কিছুতেই রাজি হন না। তিনি টিটিই-এর কোচ বদলানোর অনুরোধটিকে একটি ‘চলন্ত ট্রেন’ থেকে নামিয়ে দেওয়ার সঙ্গে মিলিয়ে তর্ক করতে থাকেন। অবশ্য ক্লিপটির শেষে, এঁড়ে ওই যাত্রীটিকে স্লিপার কামরা ছাড়তে বাধ্য করা হয়। সাধারণ টিকিট দিয়ে স্লিপার কামরায় যে ওঠা যায় না, তা নিয়ে তাঁকে রীতিমতো উচিত শিক্ষা দেন টিটিই।

(Feed Source: news18.com)