)
Cervical Cancer Vaccination Drive: ১৪ বছরের কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস টিকার মাত্র ২ ডোজ নেওয়ার সুপারিশ করা হবে। প্রথম ডোজ নেওয়ার পর,দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের অন্তত ৬ মাস পর দেওয়া উচিত ৷
অয়ন শর্মা: এবার সারভাইক্যাল ক্যানসারের (Cervical Cancer) বিরুদ্ধে লড়াই করতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। মহিলাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সরকারিভাবে শুরু হল বিনামূল্যে এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় রাজ্যের ২৩৫টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই জীবনদায়ী প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে রাজ্যব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দুই চিকিৎসক বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় ও ইন্দ্রনীল খাঁ।
হিউম্যান প্যাপিলোমাভাইরাস হল একটি অত্যন্ত সাধারণ যৌনবাহিত ভাইরাস, যা থেকে জরায়ুমুখের ক্যান্সার, অন্যান্য যৌনাঙ্গ ও গলার ক্যান্সার এবং যৌনাঙ্গে আঁচিল হতে পারে৷ এই প্রকল্পে গার্ডাসিলের একটি টিকা দেওয়া হবে। এইচপিভি টাইপ ১৬ এবং ১৮ রুখতে সক্রিয় ভূমিকা নেয় এই টিকা। সেই সঙ্গে টাইপ ৬ এবং ১১-এর বিরুদ্ধেও সুরক্ষা প্রদান করবে।
তিন মাস ধরে সাড়ে সাত লাখ মেয়েদেরকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ এই টিকা কর্মসূচির প্রচার তিন মাস ধরে চলবে সমস্ত সরকারি টিকা প্রদান কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে৷ যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে U – WIN অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকের ওটিপির মাধ্যমে অনুমতি নিতে হবে৷
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজ হবে। স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম হবে। আরও স্বাস্থ্য কর্মী ও চিকিৎসক নিয়োগ হবে। পরিযায়ী শ্রমিকরা আয়ুষ্মান পাবে। হাসপাতাল গুলির নাম হবে আয়ুষ্মান মন্দির।
তিনি জানান, ১০০ সজ্জার বেড হবে এসএসকেএমে। ১৫ শতাংশ বেড বেসরকারি হাসপাতালে,যারা বিনামূল্যে জমি দিয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলি ১ টাকা দিয়ে জমি নিয়েছেন তাদেরও ১৫ শতাংশ বেড সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠালে রোগী ভর্তি নিতে হবে। আরও কিছু চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে মেধা,যোগ্যতার ভিত্তিতে। উত্তরবঙ্গে এইএমএস নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করছি। ইতিমধ্যেই এক মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য কলকাতা মেডিকেল কলেজের এ এমস ভিপি কে বদলি করা হয়েছে। এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে।
(Feed Source: zeenews.com)
