Terrorist Suspect Arrested in Delhi: দিল্লি-মুম্বইয়ে হামলার বিরাট ছক ফাঁস, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে ধৃত ৯

Terrorist Suspect Arrested in Delhi: দিল্লি-মুম্বইয়ে হামলার বিরাট ছক ফাঁস, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে ধৃত ৯

 

Terrorist Suspect Arrested in Delhi: মুম্বইয়ের বেশ কয়েকটি সেতুতে এবং দিল্লির একাধিক সরকারি ভবন, জনবহুল এলাকা ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকা জায়গাগুলোতে তারা এই নজরদারি চালায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জঙ্গি সন্দেহে ৯ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিসের স্পেশাল সেল। সন্দেহ এদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগাযোগ রয়েছে। অভিযোগ, ওই ৯ জন  দিল্লি ও মুম্বইয়ের বেশকিছু জায়গা ও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির উপরে হামলার ছক কষেছিল।

পুলিসের দাবি, ওই ৯ ধৃত সীমান্তপার কোনও হ্যান্ডলের নির্দেশে চলছিল। তাদের উপরে নির্দেশ ছিল লোন উলফ হামলা চালিয়ে সন্ত্রাসের সৃষ্টি করা। দিল্লি পুলিসের স্পেশাল সেলের তরফে অনিল শুক্লা সংবাদমাধ্যমে বলেন, ধৃতদের কাছ থেকে একটি গ্লক পিস্তল, ২৫ রাউন্ড কার্তুজ, পাকিস্তানে তৈরি ৪টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মেহরুলির একটি এলাকায় ওইসব গ্রেনেড ডিফিউজ করে এনএসজি।

তদন্তকারীরা বলছেন, আইএসআইয়ের শাহবাজ ভাট্টি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল ধৃতরা। দিল্লি ও মুম্বইয়ের কিছু টার্গেটের উপরে তাদের হামলা করতে বলা হয়েছিল।

পুলিসের তথ্য অনুযায়ী, হামলার জন্য মুম্বই এবং দিল্লিতে প্রচুর রেইকি করেছিল অভিযুক্তরা। মুম্বইয়ের বেশ কয়েকটি সেতুতে এবং দিল্লির একাধিক সরকারি ভবন, জনবহুল এলাকা ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকা জায়গাগুলোতে তারা এই নজরদারি চালায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দিল্লি, মহারাষ্ট্র এবং পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। শুক্লা আরও জানান, পুনে থেকে ‘বিজয় শুটার’ নামের এক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাহেবগঞ্জ থেকে নীতিশ পাসোয়ানকে এবং মুম্বাই থেকে তৌকির ও আরবাজকে ধরা হয়েছে। দিল্লি থেকে হরবিন্দর এবং মনজিৎকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, ফান্ডের (টাকার) ব্যবস্থা করতে দিল্লিতে আসা ৬৬ বছর বয়সী এক নেপালি নাগরিককেও হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে মুম্বইয়ের আন্ডারওয়ার্লেডের যোগাযোগের বিষয়টি। মনে করা হচ্ছে দাউদ ইব্রাহিম ও ছোটা সাকিল ঘনিষ্ঠ মুন্না জিগরার সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। জিগরা পাকিস্তানে বলে একটি জঙ্গি সংগঠন চালায়। তদন্তকারীদের মতে, ধারণা করা হচ্ছে এই মুন্নাই হচ্ছেন সৈয়দ মুদ্দাসর হুসাইন। বর্তমানে সে পাকিস্তানে রয়েছে। ২০০০ সালে ডন ছোট রাজনের ওপর হামলার ঘটনায় সে জড়িত ছিল। ব্যাংককে থাকার সময় দাউদ ইব্রাহিম ও ছোট শাকিল আইএসআই (ISI)-এর সহায়তায় ব্যাংককের একটি আদালতে বেশ কয়েকজন আইনজীবী নিয়োগ করেন। তারা কৌশলে তাকে পাকিস্তানি নাগরিক হিসেবে প্রমাণ করতে সক্ষম হন এবং এর ফলেই তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়।

এখন তদন্তকারীরা যে বিষয়টি এখন তদন্ত করছে সেটি হল মানি ট্রেইল।  ধৃতদের আর্থিক লেনদেন, যোগাযোগের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে, দেশের অন্য কোথাও তাদের আরও কোনও স্লিপার সেল রয়েছ কিনা।

(Feed Source: zeenews.com)