Mumbai Crime: স্ত্রীকে ঘরে আটকে রেখে চার ঘণ্টা ধরে নৃশংস অত্যাচার। অত্যাচার সহ্য করতে না পেরে তরুণীটি বাপের বাড়িতে পালিয়ে যান। কিন্তু অভিযুক্ত সেখানে গিয়েও তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালায়। পুলিস জানায়, ২৫ বছর বয়সী আরবাজ একজন কুখ্যাত অপরাধী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটবেলায় বাবা-মা কিংবা কোনও টিচার শাস্তি হিসাবে ‘নীল ডাউন’ বা কান ধরে মোরগের মত হয়ে হাঁটু মুড়ে বসতে বলত। সেই শাস্তি ছোট বেলা অবধিই সীমিত ছিল। কিন্তু এই ঘটনা সেই শাস্তির এক ভয়ংকর রূপ সামনে নিয়ে এসেছে। সামান্য ঝগড়ায় স্ত্রীকে কঠোরতম শাস্তি। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁকে নীল ডাউন হয়ে বসতে থাকতে বলে সে। একটু নড়াচড়া বা পালানোর চেষ্টা করলেই একেবারে মেরে ফেলার হুমকি। ঘটনাটি ঘটে মুম্বইয়ে।
জানা গিয়েছে, স্বামীর অমানবিক অত্যাচার থেকে স্ত্রী কোনওক্রমে পালিয়ে বাপেরবাড়ি চলে যান। কিন্তু সেখানে গিয়েও রেহাই পাননি তিনি। বজ্জাত স্বামী সেখানে হাজির হয়ে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে সে ব্যাপক অশান্তি করে। এরপর রাগের মাথায় স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে।
অভিযুক্তের নাম আরবাজ সৈয়দ (২৫)। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে যে আরবাজ একজন দাগী অপরাধী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতিমধ্যে ১৯টি গুরুতর অপরাধের মামলা নথিভুক্ত রয়েছে।
তরুণীর বাপের বাড়ি তাণ্ডব করার পর পুলিসে খবর দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আরবাজ সৈয়দকে আটক করে। আহত স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিস একাধিক গুরুতর ধারায় মামলা করেছে। আরবাজকে গ্রেফতার করে জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও জানা গিয়েছে, আরবাজ গত কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে আরবাজ প্রথমে তার স্ত্রীকে মারধর করে এবং পরে ঘরের মধ্যে বন্দী করে রাখে। অভিযোগ, স্ত্রীকে আটকে রেখে তলোয়ার দিয়ে খুন করার এবং মুখে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দেয় আরবাজ। এখানেই শেষ নয়, মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করতে ওই তরুণীকে টানা প্রায় চার ঘণ্টা মোরগের মত বসিয়ে রাখা হয় বলে পুলিস জানিয়েছে।
(Feed Source: zeenews.com)