West Bengal Update: দিল্লিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু! মোদি-শাহের সঙ্গে সাক্ষাৎ, নৈশভোজে যোগ দিতে পারেন শুভেন্দুও

West Bengal Update: দিল্লিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু! মোদি-শাহের সঙ্গে সাক্ষাৎ, নৈশভোজে যোগ দিতে পারেন শুভেন্দুও

West Bengal Update: যদিও চিঠি জমা না নেওয়া প্রসঙ্গে বিজেপি বিধায়ক তাপস রায় জানান, ‘‘এই চিঠি সংক্রান্ত রেজোলিউশন নিয়ে মামলা চলছে। সিআইডি তদন্ত হয়েছে। হতে পারে তার জন্যে চিঠি নিতে চাননি।’’

দিল্লিতে রথীন্দ্র বসু৷

নয়াদিল্লি: মহারাষ্ট্রের শিবসেনার মতোই কি পশ্চিমবঙ্গে আড়াআড়ি ভেঙে যাবে তৃণমূল৷ ‘আসল’ তৃণমূল কারা তা প্রমাণ করতে ইতিমধ্যেই বিধানসভায় চিঠি জমা দেওয়ার তৈয়ারি শুরু হয়ে গিয়েছে৷ শোনা যাচ্ছে, ৫০ তৃণমূল বিধায়কের সমর্থন বুধবার বিধানসভায় চিঠি জমা দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা৷ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিতে গিয়েছিলেন কুণাল ঘোষেরা৷ কিন্তু, স্পিকার রথীন্দ্র বোস সেখানে না থাকায় তা জমা দেওয়া যায়নি৷ জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতে রয়েছেন স্পিকার রথীন্দ্র বোস৷ বিকেল ৫টায় তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা।