)
Ayatollah Ali Khamenei To Be Laid To Rest: ইরানের সুপ্রিম লিডার নিহত আয়াতোল্লা আলি খোমেইনি-র দাফন হবে এবার। কবে? কোথায়? পবিত্র শহর মাশহাদের ইমাম রেজার পবিত্র স্মৃতিস্থলেই সমাহিত করা হবে ইরানের কিংবদন্তি নেতাকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইরানের সুপ্রিম লিডার নিহত আয়াতোল্লা আলি খোমেইনি (Iran’s slain Supreme Leader Ayatollah Ali Khamenei)-র দাফন হবে এবার। কবে? কোথায়? পবিত্র শহর মাশহাদের (holy city of Mashhad) ইমাম রেজার পবিত্র স্মৃতিস্থলেই (shrine of Imam Reza) সমাহিত করা হবে ইরানের এই কিংবদন্তি নেতাকে। জায়গাটি শিয়া ইসলামপন্থীদের (Shia Islam) কাছে খুবই পবিত্র।
খামেইনির দাফন
পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিশালী নেতা, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতাও তিনি। বছর ছিয়াশির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির শেষবিদায় উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে নিজের বাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন তিনি। প্রায় ৩৭ বছর ধরে ইসলামিক রিপাবলিকের নেতৃত্বে থাকা খামেইনির দাফন অনুষ্ঠানটি জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে আগেই জানা গিয়েছিল।
তিনদিনের জনজানাজা, শোকপালন
যুদ্ধের কারণে এর আগে ৪ মার্চের নির্ধারিত রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছিল। তবে এবার যুদ্ধবিরতি-পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন এই উদ্যোগ নিয়েছে ইরান সরকার। তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাওয়াকোলিজাদে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তিন দিনের জনজানাজা ও শোক পালনের পরিকল্পনা করা হয়েছে।’
২ কোটি মানুষ
কবে নাগাদ এই অনুষ্ঠান হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ না জানালেও তাওয়াকোলিজাদে ইঙ্গিত দিয়েছেন যে, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের শুরুতে এটি হতে পারে। বর্তমান হিসাব অনুযায়ী, এটি জুনের মাঝামাঝি সময়ে পড়বে। জানাজার মূল অনুষ্ঠানগুলি তেহরান ছাড়াও পবিত্র শহর কোম এবং মাশহাদে অনুষ্ঠিত হবে। খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদেই সমাহিত করা হবে। ডেপুটি মেয়র আরও জানান, ‘তেহরানে অনুষ্ঠানটি অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হবে এবং এতে প্রায় ২ কোটি মানুষ অংশ নিতে পারেন বলে আমরা মনে করছি।’
কেন মাশহাদেই?
মাশহাদ শহরটির সঙ্গে খামেইনি পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। ১৯৩৯ সালে এই শহরেই জন্ম হয়েছিল আলি খামেইনির। তাঁর বাবা, শিয়া ইসলামের একজন ধর্মগুরু ছিলেন। তাঁকেও মাশহাদের ইমাম রেজা দরগাহের কাছেই সমাধিস্থ করা হয়েছে। ইরানের রাজনৈতিক ইতিহাসে খামেইনিই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন।
অন্যতম পবিত্র শহর
ইরানের উত্তর-পূর্বে অবস্থিত এই মাশহাদ শহর রাজাভি খোরাসান প্রদেশের রাজধানী। একসময় আফশারিদ সাম্রাজ্যের আমলেও মাশহাদ রাজধানী ছিল। মাশহাদ শুধু ইরানের দ্বিতীয় বৃহত্তম শহরই নয়, এটি শিয়া মুসলিমদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থানও। এই শহরেই রয়েছে ইমাম রেজা মাজার, যেখানে শিয়া ইসলামের অষ্টম ইমাম আলি আল-রিদাকে সমাধিস্থ করা হয়েছিল। প্রতি বছর প্রায় ৩ কোটি তীর্থযাত্রী এই মাজারে আসেন।
(Feed Source: zeenews.com)
