‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

What Is Energy Lockdown: আবার কি লকডাউন আসছে? আবার কি সামনে কোভিডকালের মতো সঙ্কট? অচল হবে দেশ? থেমে যাবে দৈনন্দিন জীবন? এই সব প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে ৷

এনার্জি লকডাউন কী? (Representative/AI Image)

নয়াদিল্লি: ২০২০ সালের মার্চ মাসের ২৪ তারিখটা কেউই হয়তো ভোলেননি ৷ ওই দিন ঠিক রাত আটটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ঘোষণায় ‘গৃহবন্দি জীবন’ শুরু হয় দেশবাসীর। হঠাৎ করেই বদলে যায় পুরো জীবন ৷ মানুষ বুঝতে পারেন ‘লকডাউন’, ‘সোশ্যাল ডিসটেন্স’, ‘কোয়ারেনটাইন’, ‘আইসোলেশন’, ‘নিউ নরমাল’ শব্দগুলি আসলে কী। চার বছর পেরিয়ে আবারও লকডাউনের আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছেন দেশবাসীর একাংশ। তবে কেন্দ্রের তরফে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এবার অবশ্য ‘এনার্জি লকডাউন’ ৷