)
Mamata Banerjee’s Remarks on Hadi Murdert: সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়েদ ইসলাম বলেন, অন্য একটি দেশে নির্বাচন হয়েছে এবং সেখানকার একজন রাজনৈতিক নেতা কিছু মন্তব্য করেছেন। তা নিয়ে আলোচনা করা আমাদের কাজ নয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাদি-হত্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের বিদেশ মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (Bangladesh’s state minister for foreign affairs Shama Obaed Islam) বললেন, ঢাকা এ কথার কোনও উত্তর দেবে না! এ ক্ষেত্রে তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা (West Bengal Ex-chief minister and Trinamool Congress head Mamata Banerjee)-র কথাই বলেছেন।
ভারতের সঙ্গে সরাসরি আলোচনা
বুধবার, ৩ জুন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য একটি দেশের এক পরাজিত বিরোধী রাজনীতিবিদের মন্তব্যের ক্ষেত্রে ঢাকা কোনও প্রতিক্রিয়া দেবে না। তাঁর এই ইঙ্গিত মূলত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ছিল। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শরিফ ওসমান বিন হাদি-র হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরাসরি ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে কাজ করছে।
হাদিহত্যা ও মমতা
প্রসঙ্গত, গত মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই অভিযোগ তোলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর উপর চাপ সৃষ্টি করেছিলেন, যাতে তিনি বাংলাদেশের এক রাজনৈতিক কর্মীর খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করেন। মমতা দাবি করেন, ওই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা তিনি জানেন, যদিও তাদের নাম প্রকাশ করা থেকে বিরত থাকেন। তাঁর দাবি, এই নাম সামনে এলে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
‘হাদি হত্যার বিচার চাই’
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা হাদি হত্যার বিচার চাই। এই বিষয়ে সবরকম চেষ্টা চালানো হচ্ছে এবং আমরা আশা করছি, ভারতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে, যাতে এখানকার আইনি প্রক্রিয়া মেনে বিচার শুরু করা যায়।
হাদি ও বাংলাদেশের গণ অভ্যুত্থান
প্রসঙ্গত, নিহত হাদি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যার জেরে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটে। গত ১২ ডিসেম্বর ঢাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে আহত হন তিনি এবং এর ছ’দিন পরে তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জন ব্যক্তি বর্তমানে ভারতীয় হেফাজতে রয়েছে বলে মনে করা হচ্ছে এবং ঢাকা তাদের প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলেই খবর।
(Feed Source: zeenews.com)
