Instagram Plus: এসে গেল ‘ইনস্টাগ্রাম প্লাস’! ২৪ নয়, এবার ২ দিন লাইভ থাকবে স্টোরি, মেটার নতুন ধামাকা অফারে আর কী কী থাকছে?

Instagram Plus: এসে গেল ‘ইনস্টাগ্রাম প্লাস’! ২৪ নয়, এবার ২ দিন লাইভ থাকবে স্টোরি, মেটার নতুন ধামাকা অফারে আর কী কী থাকছে?

 

Instagram Plus Launched: Meta বিশ্বজুড়ে চালু করেছে Instagram Plus সাবস্ক্রিপশন। এতে মিলবে ৪৮ ঘণ্টার স্টোরি, Super Hearts, কাস্টম অ্যাপ আইকন, অতিরিক্ত প্রোফাইল পিন এবং উন্নত ইনসাইটসের মতো প্রিমিয়াম সুবিধা। তবে সাধারণ Instagram ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি আগের মতোই ফ্রি থাকবে।

Instagram Plus কী? Instagram Plus হল সংস্থার নতুন পেইড সাবস্ক্রিপশন মডেল। সহজ ভাষায় বলতে গেলে, টাকা দিয়ে Instagram-এ অতিরিক্ত ফিচার ব্যবহারের সুযোগ। Meta ইতিমধ্যেই সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য Instagram Plus চালু করেছে। এটি মূলত তাঁদের জন্য, যারা অ্যাপের উপর আরও বেশি নিয়ন্ত্রণ, বিস্তারিত ইনসাইটস এবং প্রিমিয়াম ফিচারের অভিজ্ঞতা নিতে চান। উল্লেখ্য, কয়েকদিন আগেই Meta WhatsApp Plus-এর ঘোষণা করেছিল, আর এবার নিয়ে এল Instagram Plus।

ফ্রি Instagram ব্যবহারকারীদের কী হবে?Instagram আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকছে। Play Store বা App Store থেকে Instagram ডাউনলোড করে ব্যবহার করা কোটি কোটি গ্রাহককে কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। তাদের বর্তমান সুবিধাতেও কোনও কাটছাঁট করা হচ্ছে না। Meta শুধুমাত্র নতুন একটি পরিষেবা Instagram Plus চালু করেছে। যাঁরা অতিরিক্ত ফিচার ব্যবহার করতে চান, তাঁরা সাবস্ক্রিপশন কিনে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।

Instagram Plus-এর বিশেষ ফিচার: Instagram জানিয়েছে, এই সাবস্ক্রিপশনের ফিচারগুলি তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।

৪৮ ঘণ্টা পর্যন্ত স্টোরি লাইভ থাকবে:Story Spotlight: এর মাধ্যমে আপনার স্টোরি বন্ধুদের ফিডে অগ্রাধিকার পাবে।Super Hearts: বন্ধুদের স্টোরিতে অ্যানিমেটেড হার্ট পাঠানো যাবে, যা স্ক্রিনে বিশেষ এফেক্টসহ দেখা যাবে।Multiple Story Audience: আপনি নিজের ইচ্ছামতো একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করতে পারবেন, যাতে স্টোরি শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের কাছেই পৌঁছায়।Story Extend: সাধারণ ২৪ ঘণ্টার পরিবর্তে স্টোরি ৪৮ ঘণ্টা পর্যন্ত লাইভ রাখা যাবে, ফলে আরও বেশি মানুষ সেটি দেখার সুযোগ পাবেন।

প্রিভিউ ও ইনসাইটস দেখার সুবিধা:Story Preview: কোনও রিঅ্যাকশন না দিয়েও স্টোরির প্রিভিউ দেখা যাবে।Story Rewatch Insights: আপনার স্টোরি কতবার পুনরায় দেখা হয়েছে, তা ট্র্যাক করতে পারবেন।Search Viewer List: স্টোরি দর্শকদের তালিকায় সরাসরি নাম সার্চ করে দেখা যাবে কোনও নির্দিষ্ট ব্যক্তি আপনার স্টোরি দেখেছেন কি না।

মিলবে কাস্টম আইকন:Custom App Icon: Instagram ও তার ক্রিয়েটরদের ডিজাইন করা বিশেষ আইকনের মধ্যে থেকে পছন্দের অ্যাপ আইকন বেছে নেওয়া যাবে।Custom Bio Font: নিজের স্টাইল অনুযায়ী প্রোফাইল বায়োর ফন্ট পরিবর্তন করা যাবে।More Profile Pins: আগে যেখানে ৩টি পোস্ট পিন করা যেত, এখন সর্বোচ্চ ৬টি পোস্ট পিন করা যাবে।Direct Profile Post: বন্ধুদের হোম ফিডে না দেখিয়েই সরাসরি নিজের প্রোফাইল বা হাইলাইটসে পোস্ট শেয়ার করা যাবে।

Instagram Plus-এর রোলআউট ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে। Meta জানিয়েছে, আগামী কয়েক মাসে এতে আরও নতুন প্রিমিয়াম টুল যোগ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি অন্যান্য বাজারে Instagram Plus-এর মাসিক সাবস্ক্রিপশন মূল্য ৩.৯৯ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ভারতের জন্য এখনও কোনও আনুষ্ঠানিক মূল্য ঘোষণা করা হয়নি।

(Feed Source: news18.com)