BJP Leader Resigns: আদি-নব্যের মতের লড়াই? এবার পদ্ম শিবিরে বিদ্রোহ, দল ছাড়লেন আরও এক শীর্ষ বিজেপি নেত্রী

BJP Leader Resigns: আদি-নব্যের মতের লড়াই? এবার পদ্ম শিবিরে বিদ্রোহ, দল ছাড়লেন আরও এক শীর্ষ বিজেপি নেত্রী

 

BJP Leader Resigns: ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ভারতীয় জনতা পার্টি, তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এবং দলের সাথে আমার সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙন অব্য়াহত। প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই ও রাজ্য সহ-সভাপতি কারু নাগরাজনের পর এবার দল ছাড়লেন রাজ্য সম্পাদক সুমথি ভেঙ্কটেশ। এক্স হ্যান্ডেল পোস্টে বিজেপির সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন করার’ কথা জানালেন তিনি নিজেই।

বিজেপির রাজ্য সভাপতিকে উদ্দেশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন তামিলনাড়তে দলের তৃতীয় গুরুত্বপূর্ণ নেত্রী। তিনি লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ভারতীয় জনতা পার্টি, তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এবং দলের সাথে আমার সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দলের হয়ে কাজ করা আমার কাছে অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয় ছিল’।

ভেঙ্কটেশ জানিয়েছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ভারতীয় জনতা পার্টি, তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এবং দলের সাথে আমার সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দলের হয়ে কাজ করা আমার কাছে অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয় ছিল’। তাঁর কথায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর নেতৃত্ব এবং বিজেপির জাতীয়তাবাদ, দেশপ্রেম ও দেশসেবার আদর্শ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এই মূল্যবোধগুলো আমার পুরো যাত্রাপথে আমাকে পথ দেখিয়েছে এবং ভবিষ্যতেও দেখাবে’।

হঠাত্‍ করে যে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেননি, তাও স্পষ্ট করে দিয়েছেন সুমথি ভেঙ্কটেশ। এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটি আমার জন্য অত্যন্ত দুঃখজনক। আমার কার্যকালে জাতীয় ও রাজ্য স্তরের সমস্ত দলীয় নেতা, পদাধিকারী এবং কার্যকর্তাদের কাছ থেকে যে নির্দেশনা, সমর্থন ও উৎসাহ পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমার পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক’।

 

এর আগে, বিজেপি ছাড়ার সময়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি  কে আন্নামালাই কিন্তু জানিয়েছিলেন, একটি নতুন রাজনৈতিক দল যাত্রা শুরু করে যাচ্ছেন তিনি। সুমথি ভেঙ্কটেশ কিন্তু নিজের ভবিষ্যত্‍ পরিকল্পনা খোলসা করেননি।

(Feed Source: zeenews.com)