বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত মৃত ৯ শ্রমিক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত মৃত ৯ শ্রমিক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
জানা গিয়েছে, রোজকার মতোই ইস্পাত কারখানায় কাজ করছিল শ্রমিকরা। গলিত লোহার পাত্রটি নড়াচড়ার করার সময়ে ঘটে যায় দুর্ঘটনা। পাত্র থেকে গলিত লোহা ছিটকে পড়তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ শ্রমিক। আহত আরও বেশ কয়েকজন।
এদিকে আতঙ্কে ততক্ষণে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করেছেন অন্য শ্রমিকরা। শেষ ইস্পাত কারখানা নিজস্ব দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কারখানার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।