‘সেই-ই ছিল একমাত্র বাধা’: বহু কোটি টাকার সম্পত্তিই বর্ধমানের দম্পতিকে দিয়েছিল হত্যার প্ররোচনা!

‘সেই-ই ছিল একমাত্র বাধা’: বহু কোটি টাকার সম্পত্তিই বর্ধমানের দম্পতিকে দিয়েছিল হত্যার প্ররোচনা!

সূত্রের খবর, দাঁড়ি কাটার ক্ষুর দিয়ে দিল্লির অধ্যাপিকা দেবস্মিতা পালের হাতের শিরা কেটেছিল অভিযুক্ত বর্ধমানের দম্পতি রামপ্রসাদ ও তার স্ত্রী বনশ্রী৷

দশ বছরের ছেলের সামনেই অধ্যাপিকা দেবস্মিতা পালকে খুন করে দাস দম্পতি৷

নয়াদিল্লি: যতদিন যাচ্ছে তদন্তের মোড় ঘুরছে ততই। পুলিশ জানিয়েছে, বহু কোটি টাকার পৈতৃক সম্পত্তির লোভে বর্ধমানের দম্পতি তাঁদের কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালকে তাঁর বসুন্ধরা এনক্লেভের অ্যাপার্টমেন্টের ভিতরে হত্যা করেন।