)
US-Iran War: এখনও পর্যন্ত বাহরিনে তাদের নৌঘাঁটির কোনও ক্ষয়ক্ষতির স্বীকার করেনি । এর জেরে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। ইজরায়েলের প্ররোচনায় পড়ে এখন তারা ইরান-লড়াই বের হতেও পাচ্ছে না আবার ইরানকে নবাস্তানাবুদও করতে পারছে না। গতকাল বাহারিনে আমেরিকায় নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালাল ইরান। পাল্টা আমেরিকা অবশ্য বলেছে হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম ও রেডার সিস্টেনমের উপরে হামলা চালিয়েছে তারা।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ তাদের নৌ ইউনিটের সদস্যরা একটি ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলায় বাহারিনে মার্কিন নৌঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। মার্কিন সরকার আজ ভোরে মিথ্যা দাবির ওপর ভিত্তি করে জাস্ক, সিরিক এবং কেশম-এর বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর ফলে সিরিক-এর একটি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের দুটি জলের ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে, আইআরজিসি-র নৌ যোদ্ধারা রাত আড়াইটায় বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহরে একটি ড্রোন হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যে, আক্রমণ অব্যাহত থাকলে পরবর্তীতে আরও হামলা চালানো হতে পারে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পুনরায় উসকানি দেওয়া হলে তারা আরও “কঠোর পদক্ষেপ” নেওয়া হবে।
ইরানের এই দাবির পর বাহরাইনে বিমান হামলার সাইরেন শোনা যায়। সংবেদনশীল সামরিক এলাকাগুলোর চারপাশে সতর্কতামূলক ব্যবস্থা সক্রিয় করার পাশাপাশি কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
এদিকে, এখনও পর্যন্ত বাহরিনে তাদের নৌঘাঁটির কোনও ক্ষয়ক্ষতির স্বীকার করেনি । এর জেরে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর জেরে বড় ধরনের যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া এলাকাগুলোর কাছাকাছি অবস্থিত ‘হরমুজ প্রণালী’
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের নিরাপত্তার স্বার্থেই পারস্য উপসাগরীয় অঞ্চল “ছেড়ে চলে যাওয়া” উচিত। এ ছাড়া তিনি স্পষ্ট জানিয়েছেন যে, যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। অতীতেও পারস্য উপসাগরে “অনুপ্রবেশকারী বহিরাগতদের” অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, যুদ্ধে পরাজয় সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির অনেক অধ্যায় রয়েছে।
গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানায়, গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে, প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী আজ বিকেল ৫টা থেকে ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। এই অভিযানটি ইরানের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে একটি জবাব।
(Feed Source: zeenews.com)
