জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা (tragic road accident in Dubai)! দুবাইয়ের এই ভয়ঙ্কর পথদুর্ঘটনা (Dubai Accident) প্রাণ হারালেন অন্তত ৭ জন ভারতীয়। সোমবার সকালে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাস্তার মাঝে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে ওই মিনিবাস (Truck-Minibus Collided)। এই ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাই পুলিস। মৃত ও আহত সকলেই শ্রমিক (Indian workers)।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু পিছন থেকে আসা একটি মিনিবাস সজোরে ওই ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং একাধিক শ্রমিক গুরুতর আহত হন।
দুবাই পুলিসের ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অুমান, মিনিবাসটির চালক হয়তো যথাযথ সতর্কতা অবলম্বন করতে পারেননি। দুবাই পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট কতজন শ্রমিক ছিলেন, সে বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
এই দুর্ঘটনায় ভারতীয় শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে দুবাইয়ের ভারতীয় দূতাবাস। এক বার্তায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।
(Feed Source: zeenews.com)