)
Ashwini Vaishnaw Big announcement: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন ঘোষণার কথা জানিয়েছেন। ১৫ জুলাইয়ের মধ্যে নতুন আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট আসবে। এটি আগের চেয়ে অনেক উন্নত হবে। জয়পুরের একটি অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। শিক্ষার্থীরা তাঁকে ওয়েবসাইটের নানা সমস্যার কথা জানান। বিশেষ করে ক্যাপচা ও ওটিপি নিয়ে অভিযোগ ছিল। তৎকাল টিকিট কাটার সময় ওয়েবসাইট ক্র্যাশ করত।
অয়ন ঘোষাল: ট্রেনে যাতায়াতকারীদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হবে IRCTC-র নতুন ওয়েবসাইট। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীরগতির হয়ে যায়, কখনও সার্ভার সমস্যাও দেখা দেয়। সেই সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT)-তে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে আচমকা এক শিক্ষার্থীকে রেলমন্ত্রীকে কাছে আইআরসিটিসি ওয়েবসাইটের ‘ক্যাপচা’ (Captcha) সমস্যার কথা জানান। প্রতিদিন কোটি কোটি মানুষ এই ওয়েবসাইট ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করেন। শিক্ষার্থীর মুখে সমস্যার কথা শুনে রেলমন্ত্রী তখনই এক রেল কর্মকর্তাকে ফোন করেন। তিনি জানতে চান ৩০ দিনের মধ্যে নতুন ওয়েবসাইট চালু করা সম্ভব কি না। এরপর তিনি শিক্ষার্থীদের জানান যে ১৫ জুলাই নতুন ওয়েবসাইটটি চালু হবে। এই কথা শুনে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।
রেল মন্ত্রকের দাবি, নতুন ওয়েবসাইটটি হবে আরও দ্রুত, আধুনিক এবং ইউজার ফেন্ডলি হবে। এতে টিকিট বুকিংয়ের গতি বাড়বে, সিট বেছে নেওয়ার সুবিধা আরও উন্নত হবে (বিশেষত অসুস্থ এবং বয়স্কদের লোয়ার বার্থ পাওয়ার ক্ষেত্রে) এবং তৎকাল বুকিংয়ের তথ্যও আরও সহজে পাওয়া যাবে। ব্যস্ত সময়ে অতিরিক্ত চাপ সামলানোর জন্যও প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করা হবে। ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই বুকিং প্ল্যাটফর্ম চালু হলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই আইআরসিটিসি ওয়েবসাইটে টিকিট কাটার ব্যস্ত সময়ে নানা সমস্যা দেখা যেত। বিশেষ করে তৎকাল টিকিট কাটার সময় ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া, ওটিপি (OTP) না আসা এবং অতিরিক্ত মানুষের চাপের কারণে বুকিং আটকে যাওয়ার মতো নানা অভিযোগ আসছিল।
২০০২ সালে ভারতীয় রেল অনলাইনে টিকিট বুকিং শুরু করে। বর্তমানে প্রায় ৮৮ শতাংশ টিকিট কাউন্টারে না গিয়ে অনলাইনেই বুকিং করা হয়। গত বছরের জুলাই থেকে তৎকালের টিকিট বুকিংয়ের জন্য আধার (Aadhaar) কার্ডের মাধ্যমে যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫ সালে প্রায় ৩.০৪ কোটি আইআরসিটিসি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং ২.৯৪ কোটি অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এই মাসের শুরুতে আইআরসিটিসি ট্রেনের খাবারের মান ঠিক রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। দেশের ৮০০টিরও বেশি রান্নাঘরে ২,৩৯৪টি এআই ক্যামেরা বসানো হয়েছে। নতুন দিল্লির একটি প্রধান অফিস থেকে এই ক্যামেরাগুলো দেখা হয়। এই ব্যবস্থাটি খাবারের অস্বাস্থ্যকর পরিবেশ এবং ৯ ধরনের ভুলত্রুটি খুঁজে বের করতে পারে।
(Feed Source: zeenews.com)
