)
SBI Recruitment 2026: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোট ৭১৫০ পদে লোক নিচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া(SBI)। আবেদনের সময়সীমা এবার বাড়ল। আবেদনের শেষ তারিখ ১৫ জুন, ২০২৬। আগে আবেদন করার শেষ তারিখ ছিল ৮ জুন। ফলে হাতে আরও একদিন সময়, তাই আবেদন করতে চাইলে তাড়াতাড়ি করতে হবে।
পদটি অ্যাপ্রেন্টিসের। নিয়োগ করা হবে ৭১৫০ জনকে। পরীক্ষা হবে সম্ভবত জুলাই মাসে। আবেদন করা যাবে এসবিআইয়ের অফিসিয়াল সাইট sbi.co.in-ও। যেতে হবে Careers সেকশনে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
বয়সের ঊর্ধ্বসীমা
১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০-২৮ বছরের মধ্যে। প্রার্থীর জন্ম ২ এপ্রিল, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৬ সালের মধ্যে হতে হবে।
২৮ বছরের এই সর্বোচ্চ বয়সের নিয়মটি শুধুমাত্র সাধারণ বা অসংরক্ষিত (UR) এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর (EWS) শ্রেণীর প্রার্থীদের জন্য প্রযোজ্য।
বয়সের ছাড়
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন:
SC / ST / OBC এবং শারীরিক প্রতিবন্ধী (PwBD) প্রার্থীরা নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
১
পরীক্ষা হবে দুটি ধাপে: প্রথমে একটি অনলাইন লিখিত পরীক্ষা এবং তারপর স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।
অনলাইন পরীক্ষা
পরীক্ষা হবে মৃলত এইসব বিষয়ে:
জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস
জেনারেল ইংলিশ
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট
রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউট
২.
স্থানীয় ভাষার পরীক্ষা
অনলাইন লিখিত পরীক্ষায় পাস করলে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট স্থানীয় ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে। যদি কোনও প্রার্থী দশম বা দ্বাদশ শ্রেণীতে ওই স্থানীয় ভাষাটি একটি বিষয় হিসেবে পড়ে থাকেন, তবে প্রয়োজনীয় সার্টিফিকেট বা নথিপত্র যাচাইয়ের পর তাকে আর এই ভাষা পরীক্ষাটি দিতে হবে না।
স্টাইপেন্ড ও ট্রেনিং
পরীক্ষায় পাস করলে SBI-এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপ্রেন্টিসশিপ বা শিক্ষানবিশির ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ভাতা পাবেন।
ট্রেনিং চলাকালীন প্রার্থীরা SBI-এর স্থায়ী কর্মচারীদের মতো কোনো অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না। যেমন ডিএ, বাড়ি ভাড়া, পিএফ, পেনশন, চিকিৎসার সুবিধা বা চাকরি সংক্রান্ত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
এই ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর SBI-তে কোনো স্থায়ী চাকরি দেওয়া হবে—এমন কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটটি দেখে নেওয়া উচিত
(Feed Source: zeenews.com)
