Suvendu Adhikari on Government Job Examination: সরকারি চাকরির পরীক্ষায় বড় বদল, OMR শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on Government Job Examination: সরকারি চাকরির পরীক্ষায় বড় বদল, OMR শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari on Government Job Examination: নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ, ওএমআর কারচুপি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। কী বললেন শুভেন্দু অধিকারী? জানুন

OMR শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা: শুভেন্দু

নন্দীগ্রাম: তৃণমূল আমলে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বারবার প্রশ্নের মুখে পড়েছিল। বিশেষ করে শিক্ষা এবং পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়মের ছাপ এখনও পুরোপুরি মুছে যায়নি রাজ্যের প্রশাসনিক পরিসর থেকে। সেই পরিস্থিতি বদলাতে এবং সরকারি চাকরির পরীক্ষাগুলিকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার।