জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কাইডাইভিং এয়ারক্র্যাফ্টে ভয়ংকর দুর্ঘটনা (Skydiving Aircraft Crashes)! বিমানটি ওড়ার পরেই বাটলার মেমোরিয়াল এয়ারপোর্ট (Butler Memorial Airport) থেকে ২০০ মিটার দূরে আছড়ে পড়ে বিমানটি। অন্তত ১২ জন মারা যান। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ঘটেছে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি।
১১ জন স্কাইডাইভার-সহ নিহত হয়েছেন পাইলট। রবিবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি উড়েছিল। একটি স্কাইডাইভিং কোম্পানি এটি ভাড়া করেছিল। ওড়ার পরই বিমানটি হঠাৎ বাঁ দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের মাত্র ২০০ গজ দূরে আছড়ে পড়ে। বিমানে থাকা ১২ আরোহীর সবাই মারা গিয়েছেন! মিসৌরির বাটলার শহরটি কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল প্যাসিফিক এরোস্পেস পি ৭৫০ মডেলের। বিমানবন্দর থেকে ওড়ার সময়ই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় বিমানটির জন্য কোনো এয়ার ট্রাফিক সার্ভিস চালু ছিল না। একজন ব্যাখ্যা করেন, বিমানটি যে ধরনের আকাশসীমা দিয়ে উড়ছিল সেখানে নিয়মানুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন ছিল না।
এরই মধ্যে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না, পুরো এলাকায় তল্লাশি করে তা দেখেছেন উদ্ধারকর্মীরা। নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজন নিজের চোখে তাঁদের আত্মীয়দের এই মর্মান্তিক পরিণতি দেখেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
(Feed Source: zeenews.com)