Sudip Bandopadhyay: তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে জুলাই মাসে আদালতে মামলা, বিক্ষুব্ধদের আসল পরিকল্পনা ফাঁস করলেন সুদীপ

Sudip Bandopadhyay: তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে জুলাই মাসে আদালতে মামলা, বিক্ষুব্ধদের আসল পরিকল্পনা ফাঁস করলেন সুদীপ

বিক্ষুব্ধ শিবিরের আর এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দিয়েছেন, এনসিপিআই-তে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটকেই সমর্থন করবেন তাঁরা৷

তৃণমূলের প্রতীকের দাবি ছাড়বেন না বিক্ষুব্ধরা?

অনামী দল এনসিপিআই-তে যোগ দিলেও অদূর ভবিষ্যতে তৃণমূলের প্রতীকের দাবি জানিয়ে আদালতে যাবেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা৷ এমনই দাবি করলেন এনসিপিআই-তে যোগ দেওয়া উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ প্রবীণ সাংসদের দাবি, জুলাই মাসেই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করতে পারেন তৃণমূলের বিদ্রোহীরা৷