
চোট পাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্ত হিসাবে দলে সুযোগ পেয়েছেন সেনেসি। দীর্ঘ বিমানযাত্রার ধকল সত্ত্বেও যিনি কানসাস সিটিতে সকালে আর্জেন্তিনার প্র্যাক্টিসে নেমে পড়লেন।
প্রথমে ঠিক ছিল, আর্জেন্তিনার প্র্যাক্টিস হবে বিকেলে। যেটা লা আলবিসেলেস্তেদের দস্তুর। কিন্তু কানসাস সিটিতে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস দেখে আর্জেন্তিনার প্রস্তুতির সূচি বদলে দেওয়া হয়।
ফুটবলপ্রেমীদের নিয়ে একটি ফেস্ট আয়োজন করা হয়েছে। দ্য চেনস্মোকার্স ব্য়ান্ড পারফর্ম করবে। কিন্তু দুর্যোগের আশঙ্কায় সেটিরও সূচি বদলে দেওয়া হয়েছে। টর্নেডো, শিলাবৃষ্টির সঙ্গে প্রবল ঝড় বইবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কানসাস সিটির আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে মানিয়ে নেওয়া মেসি ও তাঁর দলের কাছে চ্যালেঞ্জ হবে। কানসাস সিটিতে প্রবল গরম ও আর্দ্রতা। তবে মাঝে মধ্যেই প্রবল বৃষ্টিতে তাপমাত্রার পারদপতন হয়।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে আর্জেন্তিনার। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার আগে ফুরফুরে মেজাজে মেসি। ম্যাচে আক্রমণভাবে তাঁর সঙ্গী কে হবেন, তা নিয়ে সংশয় রয়েছে। হুলিয়ান আলভারেজ গোড়ালির চোটের সঙ্গে লড়াি করছেন। তিনি পুরোপুরি সুস্থ না হলে লউতারো মার্তিনেজ খেলবেন মেসির পাশে।
চোটের সঙ্গে লড়াই করছেন এমিলিয়ানো দিবু মার্তিনেজও (Goalkeeper Emiliano ‘Dibu’ Martínez)। তাঁর ডানহাতের আঙুল ভেঙেছে। আলজিরিয়া ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
যদিও স্কালোনির সবচেয়ে চিন্তা তাঁর দলের রক্ষণ। কাফ মাসলে চোটের জন্য লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো (Nicolás Tagliafico) প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয়। তবে সেনেসি এসে যাওয়ায় কিছুটা স্বস্তি পাবে আর্জেন্তিনা শিবির। সেনেসি খেললে লিসান্দ্রো মার্তিনেজ় বা ফ্যাকান্দো মেদিনা কিছুটা চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন।
(Feed Source: abplive.com)
