)
Shigella outbreak in Kerala: এখনই সাবধান না হলেই বিপদ! চেনা খাবার থেকেই অজান্তে ছড়িয়ে পড়ছে শিগেলা সংক্রমণ। ভয়ংকর এই রোগকে রুখে না দিলে উজাড় হয়ে যাবে শহর-নগর-গ্রাম! করোনা ও নিপা-র পরে এত বড় বিপদ বোধ হয় আসেনি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা (Corona) ও নিপা (nipah)-র পরে এ বার ভারতের দেশের বুকে নতুন স্বাস্থ্য আতঙ্ক শিগেলা (Shigella)। কেরালায় এই মারাত্মক ব্যাকটিরিয়ার সংক্রমণে (shigella infection) ইতিমধ্যেই ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এরপরই কেরালা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেরালা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কিছু শিশু এই অত্যন্ত ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। গোটা রাজ্য জুড়ে হাই-অ্যালার্ট জারি হয়েছে।
নিঃশব্দ সংক্রমণ
কেরালা রাজ্য সরকার সূত্রে খবর, কোঝিকোড় এবং ওয়েনাড়ের পাশাপাশি আলাপ্পুঝা এবং পঠামথিট্টা জেলাতেও এই ব্যাকটিরিয়া সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওয়েনাড়ের সুলতান বাথেরি মহকুমা হাসপাতালে একই স্কুলের ২৫ জন পড়ুয়ার চিকিৎসা চলছে। ওই স্কুলে প্রায় ৮০০ জন পড়ুয়া থাকায় উদ্বেগ বেড়েছে। কোঝিকোড় থেকে একটি বিশেষ মেডিক্যাল টিমকে দ্রুত ওয়েনাড়ে পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে। বিরোধী দলনেতা পিনারাই বিজয়নও যুদ্ধকালীন তৎপরতায় এই সংক্রমণ রোখার জন্য সরকারকে আর্জি জানিয়েছেন।
কেন প্রাণঘাতী শিগেলা?
চিকিৎসকদের মতে, শিগেলা অত্যন্ত মারাত্মক ব্যাকটিরিয়া, যা সরাসরি মানুষের পরিপাকতন্ত্র এবং অন্ত্রে আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পরিসংখ্যান শিউরে ওঠার মতো। ২০১৬ সালে বিশ্ব জুড়ে ডায়ারিয়াজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল এই শিগেলা ব্যাকটিরিয়াই। সে বছর প্রায় ২ লক্ষ ১২ হাজার মানুষের প্রাণ কেড়েছিল শিগেলা।
এর প্রধান লক্ষণ
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শিগেলা অত্যন্ত ছোঁয়াচে।
এর প্রধান লক্ষণগুলি হল:
তীব্র জ্বর ও পেটে অসহ্য মোচড়
টানা তিন দিনের বেশি ক্রমাগত মলত্যাগ, কখনও রক্ত আমাশয়
শরীর থেকে দ্রুত মিউকাস নির্গত হওয়া
শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়া!
কী খেলে হয়?
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দূষিত জল, বাসি-পচা খাবার বা অস্বাস্থ্যকর খাবার থেকে শিগেলা ছড়ায়। অস্বাস্থ্যকর পরিবেশ থেকেও এই ব্যাকটিরিয়া ছড়ায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বিশেষ করে শিশুদেরই এই রোগ বেশি কব্জা করে।
শিগেলা ব্যাক্টেরিয়া শরীরে ঢুকলে সরাসরি পরিপাকতন্ত্র আক্রমণ করে। সেখান থেকে সংখ্যায় বাড়তে থাকে। শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণে যে রোগ হয়, তাকে বলে শিগেলোসিস। শিগেলোসিস এতই ভয়াবহ হয়ে উঠতে পারে যে, রোগীর প্রাণসংশয়ও হতে পারে এতে।
(Feed Source: zeenews.com)
