
GK: দেশে প্রতিদিন যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পেট্রোল পাম্প মালিকদের আয়ও। এককালীন বিনিয়োগ করেই এই ব্যবসা থেকে আজীবন স্থায়ী আয় করা যায়৷ আচ্ছা বলুন তো, ১ লিটার পেট্রোলে কত টাকা আয় হয় পেট্রোল পাম্প মালিকের, জানলে চমকে যাবেন৷
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সর্বদাই জেনে রাখা উচিত। এগুলি যেমন জ্ঞান বাড়াতে সাহায্য করে পাশাপাশি দেশ-বিদেশের অনেক তথ্যও বিশদে জানা যায়।
তবে আজ এই প্রতিবেদনে তুলে ধরা হল এমনই একটি তথ্য, সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন। এমনকি অনেকের কাছেই এর উত্তর অজানা।
পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী৷ যার ফলে পকেটে কোপ পড়ছে মধ্যবিত্তের৷ সাধারণত বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানীয় কর এবং ফি-র কারণে পেট্রোলের দামও পরিবর্তিত হয়। আমাদের রাজ্যেও পেট্রোলের দাম বিভিন্ন শহর বিশেষে আলাদা।
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনি যে পেট্রোল পাম্প থেকে গাড়িতে বা বাইকে পেট্রোল ভরছেন, সেখান থেকে পেট্রোল পাম্পের মালিক ঠিক কত টাকা আয় করেন?
বস্তুত পেট্রোল আমাদের কাছে কাঁচা আকারে আসে, তারপর এটি পরিশোধিত হয়। এই পরিশোধন, পরিবহন, প্রবেশ কর ইত্যাদির খরচ কিন্তু পেট্রোলের দামের সঙ্গেই অন্তর্ভুক্ত থাকে। কেন্দ্রীয় সরকার পেট্রোল পাম্প ডিলারদের প্রতি লিটার পেট্রোলের জন্য প্রায় ₹৩.৬৬ কমিশন দেয়।
আবার পাম্প ডিলাররা প্রতি লিটার ডিজেলে প্রায় ১.৮৫ টাকা কমিশন পান। কিন্তু এই হারগুলি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে এবং সরকার কর্তৃক পরিবর্তিত হতে পারে।
পেট্রোল পাম্পের লাভ মূলত দুটি উপায়ে আসে:১. কমিশন: পাম্প মালিকরা তেল কোম্পানি থেকে প্রতি কিলোলিটারে একটি নির্দিষ্ট কমিশন পান।২. বিক্রির মার্জিন: পাম্প মালিকরা তেল বিক্রি করে যে দামে বিক্রি করেন, তার থেকে তেল কোম্পানি থেকে কেনা দামের পার্থক্য তাদের লাভ হিসেবে গণ্য করা হয়।
সহজভাবে বলতে গেলে, ধরুন প্রতিদিন একটি ছোট পেট্রোল পাম্পে ১০০০ লিটার পেট্রোল ভরে দেওয়া হচ্ছে। তাহলে, যদি প্রতি লিটারের জন্য ৩.৬৬ টাকা কমিশন পাওয়া যায়, তাহলে ডিলার প্রতিদিন ১০০০ টাকা x ৩.৬৬ = ৩,৬৬০ টাকা আয় করছেন।
আর একইসঙ্গে যদি আমরা পেট্রোল পাম্প ডিলারের মাসিক আয় গণনা করি, তাহলে মাসিক আয় দাঁড়াবে ৩,৬৬০ X ৩০ = ১,০৯,৮০০ টাকা। তাহলে বুঝতে পারছেন তো পেট্রোল পাম্প থেকে কতা টাকা আয় করেন পেট্রোল পাম্পের মালিকরা।
(Feed Source: news18.com)
