গোড়ালির চোটে কি বিশ্বকাপ শেষ শ্রেয়াঙ্কার?

গোড়ালির চোটে কি বিশ্বকাপ শেষ শ্রেয়াঙ্কার?

 

হেডিংলে: টি-টোয়েন্টি বিশ্বকাপ (Womens T20 World Cup 2026) খেলতে এই মুহূর্তে ইংল্য়ান্ডে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। প্রথম ম্য়াচে পাকিস্তানের পর নিজেদের দ্বিতীয় ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। কিন্তু এরই মধ্য়ে গুরুতর চোট পেলেন তারকা স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল। খেলা চলাকালিন গোড়ালিতে আঘাত পেয়েছেন শ্রেয়াঙ্কা। মিড-অন থেকে বল সংগ্রহ করতে গিয়ে শ্রেয়াঙ্কা টার্ফে পিছলে যান এবং অস্বাভাবিকভাবে গোড়ালির ওপর ভর করে পড়ে যান। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। পরে দ্রুত মেডিক্যাল টিমের সহায়তায় শ্রেয়াঙ্কাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হতাশায় মুখ ঢেকেছিলেন শ্রেয়াঙ্কা। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন শেষ পর্যন্ত।

খেলায় নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের ষষ্ঠ ওভারে এই ঘটনাটি ঘটে। ভারত প্রথমে ব্য়াটিং করে ২০৯ রান বোর্ডে তোলার পর নেদারল্যান্ডস ব্যাটিং করতে এসেছিল। বোলিং ডিপার্টমেন্টে শ্রেয়াঙ্কা অন্য়তম ভরসা দলের। দীর্ঘদিন ধরে ফিটনেসের সঙ্গে লড়াই করেছেন। গত ডব্লিউপিএলে আরসিবির জার্সিতে খেলতে নেমেছিলেন। এরপর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেয়াঙ্কা ছিলেন স্পিন বিভাগের তুরুপের তাস। তবে যেভাবে গোড়ালিতে চোট পেলেন শ্রেয়াঙ্কা, তাতে এই টুর্নামেন্টে আদৌ মাঠে নামে পারবেন কি না তিনি, তা সংশয়ের।

ম্য়াচে প্রথম ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল। টস জিতে নেদারল্যান্ডস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা দু’জনে মিলে ১১৫ রান যোগ করেন। দুই ওপেনারই অর্ধশতরান পূরণ করেছিলেন। ১১টি বাউন্ডার ও ১টি ছক্কার সাহায্য়ে ৪৭ বলে ৭৪ রানের ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। অন্যদিকে ৫৫ রানের ইনিংস খেলেন শেফালি বর্মা। জেমাইমা ১৯ ও রিচা ২০ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান বোর্ডে তুলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাচ শিবির। ভারতীয় দলের হয়ে সেরা স্পেলটি করেন শ্রী চারানি। নিজের ৪ ওভারের স্পেলে ১৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। শেফালি বর্মা ৩ উইকেট তুলে নেন।

(Feed Source: abplive.com)