‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে বিপাকে নির্মাতা! জরুরি নোটিস পাঠাল হাইকোর্ট

‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে বিপাকে নির্মাতা! জরুরি নোটিস পাঠাল হাইকোর্ট

কেরালাকে নেতিবাচকভাবে দেখানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে প্রযোজক বিপুল শাহকে জরুরি নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। কোচির বাসিন্দা যোহান জর্জের দায়ের করা এই মামলায় ছবিটির ওটিটি মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে নাম থেকে ‘কেরালা’ শব্দটি বাদ দেওয়ার দাবি তোলা হয়েছে।