
দক্ষিণ ২৪ পরগনা: ওষুধের মাধ্যমে পিরিয়ড পিছিয়ে কি মহিলা ক্রীড়াবিদরা বাড়াচ্ছেন বিপদ। এই প্রশ্নই এখন ঘুরছে চারিদিকে। আসলে মহিলা ক্রিড়াবিদরা অনেকেই খেলার সময়সূচী আগে জানতে পারলে পিরিয়ড ডিলেইং ট্যাবলেটের বিশেষ ব্যবহারের মাধ্যমে পিরিয়ডের সময় পিছিয়ে দেন। বারবার এই জিনিস করতে থাকলে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে। যা নিয়ে সতর্ক করেছেন বিশিষ্ট মহিলা চিকিৎসক করবী হালদার।
পিরিয়ড পিছিয়ে দেওয়ার ওষুধে নরেথিস্টেরন নামের একটি যৌগ থাকে। এই যৌগ শরীরে প্রোজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। যার জেরে ঋতুস্রাবের স্বাভাবিক দিনক্ষণও পিছিয়ে যায়। এই ধরনের ওষুধ দু’রকমের। একটা হল ফেজিক পিল, যার মধ্যে ২১টা করে ট্যাবলেট থাকে। আর একটি হলো মিনি পিল। এটি ইস্ট্রোজেনের ক্ষরণ কমিয়ে দেয়।
সাধারণত ঋতুস্রাব যে দিন থেকে শুরু হবে, তার ২-৩ দিন আগে ওষুধ খাওয়া শুরু করতে হয়। ঋতুস্রাব যত দিন পিছোতে চাইছেন, তত দিন ওষুধ খেয়ে যেতে হয়। ওষুধ খাওয়া বন্ধ করার ৩-৪ দিনের মাত্রায় আবার ঋতুচক্র শুরু হয়। এর ফলে শরীরে বিভিন্ন হরমোনের মাত্রার ব্যাঘাত ঘটে। প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে।
এর জেরে অনিয়মিত রক্তপাত, অনিয়ন্ত্রিত রক্তচাপ, মাইগ্রেন, হাঁপানির মতো সমস্যা দেখা দেয়। এ ছাড়া হজমের সমস্যা, ওজন বৃদ্ধি, স্তনে শক্ত পিণ্ড বা টিউমারও দেখা দিতে পারে। ক্রমাগত এই ধরনের ওষুধ খেলে অনেক সময়ে শরীরের বিভিন্ন গ্রন্থি ফুলে ওঠে এবং মস্তিষ্কে ও ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো লক্ষণও দেখা দিতে পারে। এছাড়াও খেলোয়ারদের যে পেন কিলার ব্যবহার করেন তার থেকেও একাধিক সমস্যা হতে পারে।
খেলোয়াড়দের পিরিয়ড ম্যানেজমেন্ট মূলত নির্ভর করে তাদের ব্যক্তিগত শারীরিক অবস্থার ওপর।মহিলাদের সাধারণত তাদের মাসিক চক্রের প্রথম ১৪ দিন, যা ফলিকুলার পিরিয়ড নামে পরিচিত, সেই সময়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই সময়ে ডিম্বাণু বিকশিত হয়। খেলার ধরণ অনুযায়ী নির্ভর করে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ফলে সকলকেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া উচিত। Nawab Mullick
Caption 6 দৌড়বিদ ও ক্রিকেটারদের জন্য লবণযুক্ত খাবার ও ক্যাফেইন ত্যাগ করতে হবে। প্রদাহ কমায় এমন খাবার খেতে হবে। যেসব জিনিস পেট ফাঁপা, শরীরে জল জমা এবং অস্বস্তির কারণ হতে পারে, সেগুলি সীমিত করতে পরামর্শ দেওয়া হয়। পিরিয়ড চলাকালীন খেলাধুলা করতে শুধু সঠিক কৌশল এবং মানসিকতা প্রয়োজন। ব্যাথানাশক ওষুধ চিকিৎসকের কথামত ব্যবহার করা যেতে পারে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
(Feed Source: news18.com)
