
IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে যশস্বী জয়সওয়াল অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন।
ভারতের হয়ে ইতিমধ্যেই টেস্টে নিজের স্থান পাকা করে নিয়েছেন, টি-টোয়েন্টিও খেলেছেন বেশ কয়েকটি। তবে ওয়ান ডেতে তেমন সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। তবে এই ফর্ম্যাটেও যে তিনি সমান দক্ষ, তা প্রমাণ করে দিলেন।
আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন যশস্বী।
দ্বিতীয় ওয়ান ডেতে তিনি ওপেন করার সুযোগ পেয়েও, মাত্র চার রানে সাজঘরে ফিরেছিলেন।
তবে সেই সুযোগ কাজে না লাগানোর আক্ষেপ সুদে, আসলে তৃতীয় ওয়ান ডেতে উসুল করে নিলেন।
আফগানদের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে ৮৭ বলে অনবদ্য শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল।
এটি যশস্বীর কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ান ডে শতরান। এই শতরানের সুবাদেই ইতিহাস গড়ে ফেললেন তিনি।
মাত্র ষষ্ঠ ওয়ান ডে ইনিংসেই ভারতের হয়ে দুইটি শতরান হাঁকিয়ে ফেললেন যশস্বী। এত কম ইনিংসে একাধিক ওয়ান ডে শতরান ভারতের হয়ে আর কোনও ব্যাটার করেননি।
যশস্বী, শিখর ধবনের রেকর্ড ভাঙলেন। ধবন এর আগে সাত ইনিংসে ভারতের হয়ে একাধিক ওয়ান ডে শতরান করেছিলেন। সেই কৃতিত্ব এখন ২৪ বছর বয়সি যশস্বীর দখলে।
(Feed Source: abplive.com)
