
Spain vs Saudi Arabia : অনেকে তাঁকে ডাকেন ছোট মেসি নামে। অনেকে বলেন, ইয়ামাল আসলে মেসির উত্তরসূরি। মেসির পর বিশ্ব ফুটবলে দেখা যাবে ইয়ামালের দাপট।
বিশ্বকাপে প্রথম গোল ইয়ামালের।
কলকাতা : সৌদি আরবের বিরুদ্ধে একতরফা ম্যাচ খেলে জিতল স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল। গোলের এই ব্যবধান শেষ পর্যন্ত থাকল।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় স্পেন। ১০ মিনিটে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। তার পর ২১ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। তিন গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।
ম্যাচের প্রায় ৫৫ মিনিট পর্যন্ত স্পেন বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় থাকে। ইয়ামাল, ওয়ারজাবাল ও পেদ্রিদের দ্রুতগতির পাসিং এবং আক্রমণাত্মক ফুটবলের সামনে বারবার অসহায় দেখায় সৌদি আরবকে।
উরুগুয়ের বিপক্ষে ড্র করেছিল সৌদি আরব। এই ম্যাচেও তারা কোনও উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা স্পেন দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করে ইয়ামাল স্পেনের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হিসেবে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রথম গোল পেলেন ইয়ামাল। এটা নিশ্চয়ই তাঁর কাছে বিশেষ মুহূর্ত।
