
Medical Course After HS: স্বাস্থ্য পরিষেবায় নিজের কেরিয়ার গড়তে সেরা সুযোগ হতে পারে এই কোর্সটি। নিট ছাড়াই এই কোর্সে ভর্তি হওয়া যায়। চার বছরের এই কোর্স শেষে কাজের অভাব হবে না। চেম্বারের সামনে থাকবে রোগীদের লম্বা লাইন। হাসপাতাল থেকে নামিদামি সংস্থা, চাকরি দেওয়ার জন্য সবাই আপনাকে খুঁজবে। রইল কোর্সের সব খুঁটিনাটি।
দুর্গাপুরের একাধিক নামিদামি কলেজে রয়েছে ব্যাচেলর অফ অপটোমেট্রি করার সুযোগ
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: প্রতি বছর চিকিৎসক হওয়ার নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেন। কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেকেরই সেই আশা অপূর্ণ থেকে যায়। তবে নিট পাস করতে না পারলেই যে চিকিৎসা ক্ষেত্রে কেরিয়ার গড়ার রাস্তা বন্ধ হয়ে যায়, এমনটা কিন্তু নয়। এমন কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলি করলে সরাসরি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া যায়। তেমনি একটি কোর্সের চাহিদা এখন ব্যাপকভাবে বেড়েছে দুর্গাপুরে।
নিটের গণ্ডি না ছুঁয়েও আপনি একজন প্রথম সারির ভিশন কেয়ার এক্সপার্ট হিসেবে নিজের পরিচয় তৈরি করতে পারেন। এই মুহূর্তে প্যারামেডিকেলের অন্যতম শাখা ‘ব্যাচেলর অফ অপটোমেট্রি। আর এই কোর্সের হাত ধরেই রকেটের গতিতে ছুটতে পারে আপনার কেরিয়ার। উল্লেখ্য, দুর্গাপুর এখন রাজ্যের অন্যতম বড় শিক্ষা হাবে পরিণত হয়েছে।
বর্তমান ডিজিটাল যুগে স্ক্রিন টাইমিং বেড়ে যাওয়ার কারণে চোখের সমস্যা এক ধাক্কায় বহুগুণ বেড়েছে। ফলে বাজারে এখন অপটোমেট্রিস্টদের চাহিদা আকাশছোঁয়া। কোর্স শেষে বড় বড় আই হসপিটাল, বহুজাতিক লেন্স প্রস্তুতকারক সংস্থা ও ভিশন কেয়ার সেন্টারে আকর্ষণীয় বেতনে কাজের সুযোগ মিলছে। রয়েছে নিজের স্বাধীন ক্লিনিক খোলার সুযোগ।
