
Lionel Messi: ৩৯ বছর বয়স হলেও ২০২৬ বিশ্বকাপে তরুণদের হার মানাচ্ছেন লিওনেল মেসি। ২ ম্যাচে করে ফেলেছেন ৫ গোল। এবার নিজের কেরিয়ার নিয়ে বড় কথা বলে দিলেন আর্জেন্টাইন লেজেন্ড।
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে দুরন্ত পারফর্ম করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যেই নকআউটের টিকিট পাকা করে ফেলেছে নীল-সাদা ব্রিগেড। প্রতিযোগিতার শুরু থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন লিওনেল মেসি। প্রথম দুটি ম্যাচে করা আর্জেন্টিনার কার ৫টি গোলের মধ্যে সবকটিই মেসির করা।
আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর, অস্ট্রিয়ার বিরুদ্ধে আরও দুটি গোল করে ফিফা বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৮-তে নিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তখল করেছেন ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারের সিংহাসন। তবে এবারের প্রতিযোগিতা সবে শুরু হলেও এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে পরের ২০৩০ বিশ্বকাপেও কি মেসি খেলবেন? এই নিয়ে মেসির জবাবও সামনে এসেছে।
এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে জার্মানিতে তিনি তাঁর বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন এবং ২০২২ সালে নিজের প্রথম ফিফা বিশ্বকাপ জয় করেন। মেসির ভক্তরা তাঁর খেলা অনন্তকাল ধরে দেখতে চাইলেও, ২০৩০ সালে স্পেনে যখন পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, ততদিনে এই আর্জেন্টাইন মহাতারকার বয়স হবে ৪২ বছর। তিনি তখন আন্তর্জাতিক স্তরে খেলা চালিয়ে যাবেন কি না, সেটাই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন।
চলমান বিশ্বকাপের মাঝেই সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তরে মেসি জানান, তিনি ভবিষ্যতের চেয়ে বর্তমানেই বেশি মনোযোগ দিচ্ছেন। যতদিন তিনি শারীরিকভাবে ভালো বোধ করবেন এবং মাঠে সতীর্থদের সাহায্য করতে পারবেন, ততদিন নিজের কেরিয়ার চালিয়ে যাবেন। নিউজ এজেন্সি এএনআই (ANI)-এর সূত্র অনুযায়ী, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেসি বলেন, “হ্যাঁ, হ্যাঁ… আমি আরও কিছু সময় খেলা চালিয়ে যাব, যতদিন আমি অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো বোধ করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব… আমি খেলা চালিয়ে যাব।”
তবে ২০৩০ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, ৩৯ বছর বয়সী এই জাদুকর সব জল্পনা-কল্পনা উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এত দূরের কথা ভাবা এখন অনেক তাড়াহুড়ো হয়ে যাবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি জানি না। সত্যি বলতে, আমি এখন সেটা নিয়ে ভাবছি না। এটা একটু দূরের বিষয় বলে মনে হচ্ছে… তবে, যেমনটা আমি বলেছি, আমি বর্তমানকে উপভোগ করছি এবং আজকের দিনটি নিয়েই ভাবছি।”
আপাতত এলএমটেন-এর লক্ষ্য চলমান টুর্নামেন্টে আলবিসেলেস্তেদের সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীও তাঁর বর্তমানের এই অবিশ্বাস্য ফর্মের ম্যাজিক দুচোখ ভরে উপভোগ করছেন। তবে মেসি যে পরের বিশ্বকাপ খেলবেন না বলে একেবারে জানিয়ে দেননি, তাতে আশার আলো দেখতে শুরু করেছে বিশ্বজুড়ে মেসির শত শত কোটি কোটি ফ্যানেরা।
(Feed Source: news18.com)
