
Alka Yagniks Hearing Disorder SNHL Symptoms: সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হ্রাসঅন্তঃকর্ণ (ককলিয়া) বা শ্রবণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে সেন্সরি নিউরাল হিয়ারিং লস ( SNHL ) হয়। এটি সবচেয়ে সাধারণ স্থায়ী ধরনের শ্রবণশক্তি হ্রাস, যার ফলে মৃদু শব্দ শোনা বা এমনকি উচ্চস্বরের কথাও বোঝা কঠিন হয়ে পড়ে। বলছেন নামী বিশেষজ্ঞ।
অলকা ইয়াগনিক বেশ কিছুদিন ধরেই প্রচারের আলো থেকে দূরে ছিলেন। তবে, মঙ্গলবার পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে এসে এই গায়িকা সবার দৃষ্টি আকর্ষণ করেন। যেখানে কেউ কেউ তাঁর এই মাইলফলক উদযাপন করেছেন, সেখানে অন্যরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানতে চেয়েছেন যে, একাধিক হিট গান উপহার দেওয়া এই গায়িকার আসলে কী হয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
ভক্তদের হতবাক করে অলকা জানান যে তিনি সেন্সরিনিউরাল হিয়ারিং লস (SNHL) নামে একটি বিরল শ্রবণ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছেন। গায়িকা জানান যে একটি ভাইরাস সংক্রমণের পর হঠাৎ করেই এই অবস্থাটি দেখা দেয় এবং এটি তার শোনার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। কী এই অসুখ? লক্ষণই বা কী? কতটা ভয়ঙ্কর পরিণতি? জানুন। বলছেন টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের চিকিৎসক তথা পিকেজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক তিথি দেবনাথ৷
তিথি জানান Sensorineural Hearing Loss বা SNHL এমন ধরনের শ্রবণশক্তি হ্রাস যেখানে অন্তঃকর্ণের কক্লিয়ার হেয়ার সেল, অডিটরি নার্ভ বা মস্তিষ্কের শ্রবণপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে শব্দ কানে পৌঁছলেও মস্তিষ্কে পরিষ্কারভাবে পৌঁছয় না। প্রধান লক্ষণের মধ্যে আছে হঠাৎ বা ধীরে ধীরে শুনতে কম পাওয়া, কথাবার্তা অস্পষ্ট শোনা (বিশেষ করে ভিড়/শব্দের মধ্যে), কানে ভোঁ ভোঁ/শোঁ শোঁ শব্দ হওয়া, মাথা রা ভারসাম্যের সমস্যা, ফোনে বা এক কানে শুনতে অসুবিধা, উচ্চ শব্দে অস্বস্তিকর লাগার মতো সমস্যাগুলি৷
বয়স বেশি হলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়৷ এছাড়া পেশাগত কারণে দীর্ঘ দিন লম্বা সময় ধরে উচ্চ শব্দের মধ্যে থাকতে হয় যাঁদের, যেমন গায়ক, উজিশিয়ান, কারখানার কর্মীরাও আক্রান্ত হতে পারেন৷ ইয়ারফোন ব্যবহার করলে ই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি৷ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা, কানে আঘাত বা মাথায় আঘাত, কিছু ওষুধ যেমন কিছু অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপি, অতিরিক্ত পেইনকিলারের ব্যবহার, পরিবারে শ্রবণহানির ইতিহাস থাকলে এই রোগ বাসা বাঁধতে পারে শরীরে৷ ভাইরাল ইনফেকশন থেকেও আচমকাই SNHL হতে পারে৷ ঠিক যেরকম হয়েছে অলকার ক্ষেত্রে৷ (AI Image)
এই রোগ এড়াতে সতর্কতা হিসেবে হেডফোন কম ভলিউমে ব্যবহার করুন৷ নিতে পারেন 60/60 Rule৷ 60% ভলিউম, একটানা 60 মিনিটের বেশি নয়-এই ফর্মুলায় হেডফোন বা ইয়ারফোন শুনুন৷ উচ্চ শব্দের ক্ষেত্রে বিশেষ সুরক্ষাবিধি বা ইয়ার প্রোটেকশন ব্যবহার করুন৷ কান পরিষ্কার করার সময় নিজের থেকে কটনবাড বা পিন বা তেল ব্যবহার করবেন না৷ ডায়াবেটিস/প্রেশার নিয়ন্ত্রণে রাখুন৷ হঠাৎ শোনার প্রবণতা কমে গেলে ২৪–৪৮ ঘণ্টার মধ্যে ENT ডাক্তার দেখান৷ চিকিৎসকের পরামর্শ ছাড়া ototoxic ওষুধ খাবেন না৷
SNHL-এ শুধু শব্দ কম শোনা নয়, শব্দ বিকৃত বা অস্পষ্ট শোনা যায়। তাই রোগী অনেক সময় বলেন, “শব্দ শুনছি, কিন্তু কথা বুঝতে পারছি না।” হঠাৎ SNHL হলে দ্রুত চিকিৎসা জরুরি৷ সাধারণত স্টেরয়েড ট্যাবলেট বা কানের পর্দার মধ্যে দিয়ে ইঞ্জেকশন দেওয়া হতে পারে৷ Hearing test – Pure Tone Audiometry, Tympanometry, Speech Test করা হয় । কারণ অনুযায়ী রক্ত পরীক্ষা/ইমেজিং লাগতে পারে। অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিক নিরাময় হয়। তবে রোগ শনাক্তকরণে দেরি হলে স্থায়ী ক্ষতি হতে পারে। দীর্ঘস্থায়ী SNHL হলে হিয়ারিং এড, টাইনিটাস থেরাপি, অডিটরি রিহ্যাবিলিটেশন দরকার হতে পারে। সমস্যা জটিল হলে cochlear implant-এর কথা ভাবা হয়।
শ্রবণ সমস্যাটি অলকা ইয়াগনিকের পেশাগত জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। যদিও সঙ্গীত পরিচালকেরা বিভিন্ন প্রকল্পের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন, এই গায়িকা পুরোপুরি পূর্ণমাত্রায় রেকর্ডিংয়ে ফিরতে পারেননি। তার সর্বশেষ রেকর্ড করা গান ছিল এ আর রহমানের সুরে, ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’ (২০২৪) ছবিতে ‘নরম কালজা ‘। এর পর থেকে তাঁর আর কোনও নতুন গান প্রকাশিত হয়নি ।
(Feed Source: news18.com)
