
Instagram Reels vs Photo Post: ইনস্টাগ্রামে রিলস নাকি সাধারণ ছবি পোস্ট, কোনটির মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া সম্ভব? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটরদের রিচ এবং এনগেজমেন্ট বাড়ানোর জন্য কোন ফরম্যাটটি সবচেয়ে বেশি কার্যকর, জেনে নিন
Instagram এখন এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে তরুণরাই সবচেয়ে বেশি সক্রিয়। রিলস স্ক্রল করা থেকে স্টোরি পোস্ট করা—সব ক্ষেত্রেই এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। শুধু তাই নয়, বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই প্ল্যাটফর্ম থেকেই প্রতি মাসে মোটা অঙ্কের আয় করছেন। তবে আপনি কি জানেন, Instagram-এ পোস্ট নাকি রিলস—কোনটিতে বেশি রিচ পাওয়া যায়? সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এই বিষয়েই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
ফটো পোস্ট কি পুরনো হয়ে গিয়েছে? একেবারেই নয়। Instagram Reels এখন অত্যন্ত জনপ্রিয় হলেও, ফটো পোস্ট এখনও প্ল্যাটফর্মের অ্যালগরিদমের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে Carousel Post বর্তমানে দারুণ পারফর্ম করছে। কারণ, ব্যবহারকারীরা এখন এই ধরনের পোস্টে বেশি সময় কাটাচ্ছেন। ফলে এই পোস্টগুলি Share এবং Save হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।
অরিজিনাল কনটেন্টের চাহিদা বেশি: কপি-পেস্ট বা শুধুমাত্র AI-তৈরি কনটেন্টকে Instagram আগের মতো আর গুরুত্ব দিচ্ছে না। এখন প্ল্যাটফর্মটি বেশি করে Original অরিজিনাল কনটেন্টকেই প্রমোট করতে চাইছে। তাই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কপি করা বা রিপোস্ট করা পোস্টের তুলনায় মৌলিক কনটেন্ট অনেক বেশি রিচ পাচ্ছে। ধাপে ধাপে Instagram এখন অরিজিনাল কনটেন্টকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে।
Reels-এর দাপট অব্যাহত: শর্ট ভিডিও ফরম্যাটে Instagram Reels এখনও শীর্ষে রয়েছে। রিল তৈরি করা থেকে শুরু করে রিল দেখা—সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা Instagram-এই বেশি সময় কাটাচ্ছেন। আপনি যদি নতুন ফলোয়ারদের কাছে পৌঁছতে চান, তাহলে Instagram Reels এখনও অন্যতম সেরা বিকল্প। কারণ, Instagram-এর অ্যালগরিদম রিলসকে এমন ব্যবহারকারীদের কাছেও পৌঁছে দেয়, যারা এখনও আপনাকে ফলো করেন না।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কম ফলোয়ার থাকা অ্যাকাউন্টগুলিতে Reels-এর Reach সাধারণ Photo Post-এর তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। সেই কারণেই নতুন Instagram ক্রিয়েটররা দ্রুত রিচ বাড়ানোর জন্য মূলত Reels-এর উপরই জোর দেন।
Engagement-এর দিক থেকে কে এগিয়ে? তবে Engagement-এর ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। Instagram-এ Carousel Post এখন দ্রুত ভাইরাল হচ্ছে। অন্যদিকে, Reach-এর দিক থেকে এখনও Reels-ই এগিয়ে। কোনও পোস্ট ব্যবহারকারীরা Save, Comment বা একাধিক স্লাইড Swipe করে দেখলে Instagram সেই কনটেন্টকে বেশি গুরুত্ব দেয়। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায়, Carousel Post-এর Engagement Rate Reels-এর তুলনায় অনেক বেশি হয়ে থাকে।
(Feed Source: news18.com)
