)
Philippines earthquake: এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভূমিকম্প। এবার ফিলিপিন্সে। কেঁপে উঠল র দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাওয়ের দ্বীপ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ফিলিপিন্স এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ‘প্যাসিফিক রিং অফ ফায়ারে’র উপরেই অবস্থান এই দ্বীপরাষ্ট্রের। ভৌগলিক অবস্থান কারণে ভূমিকম্প হন ঘনঘন। বস্তুত, কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপিন্সে ভূমিকম্পে প্রাণ হারান ৮০ জনেরও বেশির মানুষ।
এদিকে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দুটি ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে ভেনেজুয়েলা। সেদেশে এখন কার্যত মৃত্যুমিছিল। ভয়াবহ সেই ভূমিকম্পের পর মানবিক সহায়তায় এগিয়ে এল ভারত। দুর্গতদের চিকিৎসা পরিষেবা দিতে ভারতীয় সেনাবাহিনীর বিশেষায়িত মেডিক্যাল কনটিনজেন্ট শুক্রবার হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে দুটি ভারতীয় বায়ুসেনার বিমানে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। এই ত্রাণ ও চিকিৎসা অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আমিস্তাদ’। সেনাবাহিনীর ৬০ প্যারা ফিল্ড হাসপাতালের ৪১ সদস্যের এই দলে রয়েছেন ৯ জন চিকিৎসক। ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা, ট্রমা কেয়ার, জীবনরক্ষাকারী অস্ত্রোপচার এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য দলটিকে প্রস্তুত রাখা হয়েছে।
(Feed Source: zeenews.com)
