Vandemataram: মিলল সরকারি স্বীকৃতি! লালগোলাতেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন ‘বন্দেমাতরম’

Vandemataram: মিলল সরকারি স্বীকৃতি! লালগোলাতেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন ‘বন্দেমাতরম’

Vandemataram দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ‘বন্দেমাতরম’ গানের সার্ধ শতবর্ষ। ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য অগ্নিযুগের বিপ্লবীদের কাছে ‘বন্দেমাতরম’ শব্দ ছিল এক অনুপ্রেরণা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশ জুড়ে বছরভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

মুর্শিদাবাদ: ইতিমধ্যেই দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ‘বন্দেমাতরম’ গানের সার্ধ শতবর্ষ। জাতীয় গানের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশ জুড়ে বছরভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দিল্লির দ্বারকায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দ্বারা আয়োজিত ‘লং লিভ ডেমোক্রেসি’ নামক একটি অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গানের উৎসভূমি হিসাবে মুর্শিদাবাদ লালগোলাকেই একপ্রকার স্বীকৃতি দেওয়া হল।