অর্কদীপ্ত মুখোপাধ্যায়: অলিম্পিকে এবার ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করলেন হরমনপ্রীত কৌররা।
বার প্রথম। অলিম্পিকে ক্রিকেট খেলা হবে। আজ, সোমবার লিম্পিকের যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা করল আইসিসি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। সেই নিয়মেই চলতি মহিলা টি-২০ বিশ্বকাপে এশিয়ার সর্বোচ্চ স্থানাধিকারী দল হিসেবে অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেলেন ভারতের মেয়েরা।।
আর বছর দুয়েক। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস বসবে অলিম্পিকের আসর। টি-২০ ফরম্য়াটে পুরুষ ও মহিলাদের ৬ করে দল অংশ নেবে ক্রিকেটে।
অলিম্পিকে ক্রিকেট(মহিলা বিভাগ)
—
অস্ট্রেলিয়া (ওশেনিয়া)
গ্রেট ব্রিটেন (ইউরোপ)
দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা)
ভারত (এশিয়া)
(Feed Source: zeenews.com)