Bengaluru Physiotherapist Death: হোমস্টে-র ঘরে ২৬ বছর বয়সি তরুণী ফিজিওথেরাপিস্টের দেহ, পাশেই সংজ্ঞাহীন প্রেমিক! খুন না অন্য কিছু?

Bengaluru Physiotherapist Death: হোমস্টে-র ঘরে ২৬ বছর বয়সি তরুণী ফিজিওথেরাপিস্টের দেহ, পাশেই সংজ্ঞাহীন প্রেমিক! খুন না অন্য কিছু?

খুন, আত্মহত্যা না কি বিষক্রিয়ায় সুরভির মৃত্যু হল, তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ৷ কীভাবে সুরভির মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে৷

মৃত সুরভি এবং তাঁর প্রেমিক সাঁজিত৷

পরিবারের অমতে নিজের প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন৷ শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের চরম মাশুল দিতে হলে বেঙ্গালুরুর বাসিন্দা ২৬ বছর বয়সি তরুণী ফিজিওথেরাপিস্টকে৷ কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার একটি হোম স্টে-র ঘরের ভিতরে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ পাশেই সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন তরুণীর প্রেমিক৷