সিদ্ধান্ত নয়, রেজাল্ট দেখান… ৪ ঘণ্টা ধরে শীর্ষ আমলাদের ক্লাস নিলেন প্রধানমন্ত্রী মোদি, বললেন— পরিবর্তন যেন দেখা যায়

সিদ্ধান্ত নয়, রেজাল্ট দেখান… ৪ ঘণ্টা ধরে শীর্ষ আমলাদের ক্লাস নিলেন প্রধানমন্ত্রী মোদি, বললেন— পরিবর্তন যেন দেখা যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রকগুলির শীর্ষ আমলাদের সঙ্গে মঙ্গলবার প্রায় চার ঘণ্টার বৈঠক করেন। সেখানে তিনি সরকারের অগ্রাধিকার কী, কীভাবে কাজ করা উচিত এবং প্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা কী— সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ জোর ছিল ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ (Ease of Doing Business), ‘ইজ অফ লিভিং’ (Ease of Living) এবং ‘আত্মনির্ভর ভারত’-এর উপর। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান হতে হবে।

৪ ঘণ্টা ধরে শীর্ষ আমলাদের ক্লাস নিলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দেশের শীর্ষ আমলাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে তিনি একে একে সকলের কাছে জানতে চান, তাঁরা কী কী সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তগুলির বাস্তব ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে। কতজন মানুষ তার সুফল পেয়েছেন, তাও জানতে চান তিনি। মন্ত্রকগুলির সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সরকারি প্রকল্পগুলিকে শুধু ফাইলবন্দি করে রাখলে চলবে না। তার প্রভাব শুধু কাগজে-কলমে নয়, সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান হতে হবে। ফলাফল চোখে পড়তে হবে এবং পরিবর্তন মানুষকে অনুভব করতে হবে।