অনেকেই জানেনা না, চিকিৎসক বলছেন, আপনার রান্নাঘরের তাকেই আছে ডায়াবেটিসের ‘মারণবান’, এই ৫ মশলা ব্লাড সুগারের যম, শর্করা কমাতে সিদ্ধহস্ত

অনেকেই জানেনা না, চিকিৎসক বলছেন, আপনার রান্নাঘরের তাকেই আছে ডায়াবেটিসের ‘মারণবান’, এই ৫ মশলা ব্লাড সুগারের যম, শর্করা কমাতে সিদ্ধহস্ত

Diabetes Remedy:২০২২ সালের হিসাব অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার ২৩.৭ শতাংশ মহিলা ও ২১.৪ শতাংশ পুরুষ ডায়াবিটিসে ভুগছেন। কোন ৫ মশলা ব্লাড সুগার কমাতে এক্সপার্ট? জানাচ্ছেন চিকিৎসক

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবিটিসে আক্রান্ত রোগী আছেন ভারতেই, সম্প্রতি এমনই রিপোর্ট বেরিয়েছে এক সমীক্ষায়। ‘দ্য ল্যানসেট ডায়াবিটিস এবং এন্ডোক্রিনোলজি’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার ২৩.৭ শতাংশই নাকি ডায়াবেটিক। সমীক্ষায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে প্রায় ১৩ কোটি ৬ লক্ষ ভারতীয়ের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু)-র সঙ্গে ‘এনসিডি রিস্ক ফ্যাক্টর কোলাবরেশন’-এর যৌথ উদ্যোগে ২০২২ সালে এই সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষা অনুযায়ী টাইপ ১ ও টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ভারতেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ওষুধ খেতে হয়! কিন্তু অনেকেই জানেন না, আপনার রান্নাঘরেই আছে ব্লাড সুগার ‘জিরো’ করার মন্ত্র! আপনার রোজের ব্যবহারের ৫ মশলাই কমিয়ে দিতে পারে ডায়াবেটিস। কোন ৫ মশলা ডায়াবেটিসের জন্য যম? জানাচ্ছেন চিকিৎসক এস এ মল্লিক–

দারচিনি– এই মশলা ইনসুলিন সেন্টিটিভিটি বাড়ায়, গ্লুকোজ নিয়ন্ত্রণে এর জুরি মেলা ভার, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট আছে যা শরীরের প্রদাহ কমায়।কীভাবে খাবেন? আধ চামচ দারচিনিগুঁড়ো চায়ের সঙ্গে বা জলের সঙ্গে মিশিয়ে খান।

মেথি–রোজের ব্যবহারের এই মশলায় প্রচুর পরিমাণে ফাইবার আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে মেথিকীভাবে খাবেন? রাতে জলে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই জলটা খেয়ে নিন।

হলুদ– এই মশলায় থাকে কারকুমিন, যার শক্তিশালী প্রদাহনাশক ক্ষমতা আছে। হলুদ শরীরের প্রদাহ কমায়, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে।কীভাবে খাবেন? তরকারিতে হলুদ খেতে পারেন। কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন কিংবা দুধে গুলে নিন হলুদগুঁড়ো।

জিরে– জিরের মধ্যে ফাইবার আছে, জিরে গাট হেলথ ভাল রাখে। পাশাপাশি জিরে ক্ষিদে নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিসে খুব উপকারী।কীভাবে খাবেন? রান্নায় জিরে মেশান। জলে জিরেগুঁড়ি মিশিয়েও খেতে পারেন।

কালোজিরে– এই মশলায় থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট। পাশাপাশি কালোজিরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়।কীভাবে খাবেন? সকালে আধ চামচ কালোজিরে চিবিয়ে খেতে পারেন বা তরকারিতেও কালোজিরে দিতে পারেন।

(Feed Source: news18.com)