)
ভোজিনহাদের নেতা নাকি ‘ধর্ষক’! হোটেলের রুমেই এক ব্রাজিলিয়ানের উপর ঝাঁপিয়ে পড়লেন… অনুবাদকের সর্বাঙ্গে ক্ষত! বিশ্বকাপের মাঝেই ঝড়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেপ ভার্দের ক্যাপ্টেন রায়ান মেন্ডেসের নাম লেখা থাকবে ফুটবলের ইতিহাসে। মাত্র ৫ লাখের কিছু বেশি মানুষের বাস কেপ ভার্দেতে। তাদের বিশ্বকাপ খেলা রূপকথার চেয়ে কম নয়। আর টুর্নামেন্টে অভিষেক করেই তারা চলে গিয়েছে নকআউটে। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের সামনে বিশ্বের এক নম্বর ফুটবল টিম আর্জেন্টিনা। তবে মহাযুদ্ধের আগেই দলের তাল কেটেছে অধিনায়কের কুকীর্তি! তাঁর বিরুদ্ধে ভয়ংকর ধর্ষণের অভিযোগ এনেছেন কেপ ভার্দে টিমেরই অনুবাদক। জানা যাচ্ছে গত মার্চে কেপ ভার্দে যখন নিউ জিল্যান্ডে ফিফা সিরিজ খেলতে গিয়েছিল তখনই সেই ব্রাজিলিয়ান মহিলার সম্মান নিয়ে খেলেছিলেন রায়ান!
ফিফার মুখে কুলুপ!
ধর্ষণের অভিযোগে বিদ্ধ মেন্ডেসের বিরুদ্ধে তদন্ত চলছে নিউ জিল্যান্ডে। যদিও তিনি এখন বিশ্বকাপ খেলছেন আমেরিকায়। গ্রুপ পর্বের প্রতি ম্যাচেই মাঠে নেমেছিলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেন্ডেসের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না, বা সে বিষয়ে আদৌ কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কি না তা আপাতত প্রশ্নের মুখে। নিউ জিল্যান্ড পুলিস, অনুবাদক ও তাঁর আইনজীবীর সঙ্গেই কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের একাধিক আলোচনা হয়েছে। রিপোর্ট আসার পরেই সবটা জানা যাবে। তবে রায়ানের বিষয়টি বিচারাধীন বলেই ফিফা এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। এমনকী নিউ জিল্যান্ডের সাংবাদিকরা যখন ফিফাকে এই নিয়ে প্রশ্নও করেছিল, তখন ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাঁদের থামিয়েই দিয়েছিল।
সারা শরীরে ক্ষত
ব্রাজিলিয়ান অনুবাদক জানিয়েছেন যে, মেন্ডেস অকল্যান্ডে থাকার সময়েই ওই অনুবাদকের হোটেলের রুমে ঢুকে পড়েছিলেন জোর করে। এরপর তাঁর উপর শারীরিক এবং যৌন নির্যাতন চালান! আক্রান্ত মহিলা পুরো বিষয়টি জানিয়েছেন পুলিসকে। এরপরেই যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যান। পরীক্ষায় তাঁর যোনিপথে, স্তনে, ঘাড় ও ঠোঁটে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁর আঘাতের ছবিও পুলিসকে দিয়েছেন ওই মহিলা। ২০১০ সালে স্লোভাকিয়ার পর ‘ব্লু শার্কস’ই প্রথম দল যারা বিশ্বকাপের অভিষেকেই নকআউট খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০০২ সালে সেনেগালের পর তারাই প্রথম দল যারা গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে। তুর্কি ক্লাব ইগদির-এর হয়ে খেলা ফরোয়ার্ড মেন্ডেস কেপ ভার্দের প্রথম তিনটি ম্যাচের মধ্যে মাত্র ১৯ মিনিট ছাড়া বাকি পুরো সময়টাই মাঠে ছিলেন। দেখা যাক এবার মেন্ডেসের কপালে কী লেখা আছে!
(Feed Source: zeenews.com)
