Lionel Messi New Record: সারা পৃথিবীতে কোনও ফুটবলার যা কখনও করেনি তাই করলেন মেসি, তৈরি হল নয়া নজির

Lionel Messi New Record: সারা পৃথিবীতে কোনও ফুটবলার যা কখনও করেনি তাই করলেন মেসি, তৈরি হল নয়া নজির

Lionel Messi New Record: মেসির গোল্ডেন বুটের দৌঢ় জারি রইল, দল কেপ ভারদের বিরুদ্ধে ম্যাচ বার করতে খানিকটা বেগ পেলেও মেসি নিজের গোল ট্যালি বাড়িয়ে নিলেন ফের একবার৷

মিয়ামি: গতবারের চ্যাম্পিয়নরা রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় না নিয়ে নেয় এরকম পরিস্থিতি থেকে এতদিনের অভিজ্ঞতা এবং নিজেদের ক্লাস দিয়ে দিয়ে ম্যাচ বার করে নেয় আর্জেন্টিনা৷   কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ ৩২-র ম্যাচের জন্য মাঠে নামার মুহূর্তেই আর্জেন্টিনার মেসি ইতিহাস গড়েন। ফিফা বিশ্বকাপের ইতিহাসে তিনিই এখন একমাত্র খেলোয়াড় যিনি ৩০টি ম্যাচ খেলেছেন। Photo- AP

এছাড়া, বিশ্বকাপে ২০টি গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড়ও হয়েছেন লিওনেল মেসি; এদিনের ম্যাচের ২৯ মিনিটে তিনি যে গোলটি করেন তাতে  কিলিয়ান এমবাপের চেয়ে নিজের ব্যবধান তিনি  বাড়িয়ে নিলেন।

বিশ্বকাপে ২০টি গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে মেসি ইতিহাস গড়েছেন।লিওনেল মেসি — ২০টি গোলকিলিয়ান এমবাপে — ১৮টি গোলমিরোস্লাভ ক্লোস — ১৬টি গোলরোনাল্ডো নাজারিও — ১৫টি গোলগার্ড মুলার — ১৪টি গোলহ্যারি কেন — ১৩টি গোলজাস্ট ফন্টেইন — ১৩টি গোল

২৯তম মিনিটে মেসির গোল; জয়ী আর্জেন্টিনাকেপ ভার্দের জন্য ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল; তাদের পরিকল্পিত গেম প্ল্যানে দম হাঁসফাঁস করে মরছিল নীল -সাদা  দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল পাঁচ লক্ষের দেশ কেপ ভার্দে৷  তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয়ী হয়।

ম্যাচের ২৯তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি; মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো একটি চমৎকার লম্বা পাস তিনি নিয়ন্ত্রণে নেন এবং এরপর খুব কঠিন কোণ থেকে বাঁ পায়ের দ্বিতীয় স্পর্শে গোলটি করেন। এই গোলটি আর্জেন্টিনার জন্য আশার সঞ্চার করেছিল। লিওনেল মেসি, লিসান্দ্রো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার জয় নিশ্চিত করতে ও দলকে শেষ ষোলোয় পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এদিন আর্জেন্তিনার স্ট্রাইকাররা কেউই গোলমুখ খুলতে পারেননি৷ যা কোচ লিওনেল স্কালোনির জন্য যথেষ্ট চিন্তার কারণ হবে কারণ শেষ ষোলর লড়াইতে তাদের প্রতিক্ষ মহম্মদ সালহার ইজিপ্ট৷

লিওনেল মেসির দখলে রয়েছে ফুটবলের ইতিহাসে সর্বকালের অসংখ্য রেকর্ড; এর মধ্যে উল্লেখযোগ্য হল পুরুষদের বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড এবং এক  ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক গোল করার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে তিনি ব্যাপকভাবে স্বীকৃত।

(Feed Source: news18.com)