
CBSE: সিবিএসই-র ‘ন্যাশনাল সাইবার অ্যাওয়ারনেস গ্র্যান্ড চ্যালেঞ্জ ২০২৬’, জেনে নিন আবেদন ও গুরুত্বপূর্ণ দিনক্ষণ।
কলকাতা: সাইবার নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করছে সিবিএসই, বিজয়ীদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার

কলকাতা: সাইবার নিরাপত্তা নিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করছে সিবিএসই, বিজয়ীদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার
সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহ দিতে জাতীয় স্তরের একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ ‘ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ (আইএসইএ) প্রকল্পের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘ন্যাশনাল সাইবার অ্যাওয়ারনেস গ্র্যান্ড চ্যালেঞ্জ ২০২৬’।
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে সাইবার সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা এবং ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকার বার্তা ছড়িয়ে দেওয়া। অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে ডিজিটাল কনটেন্ট, পোস্টার, ভিডিও কিংবা প্রেজেন্টেশন তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। জাতীয় স্তরে এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতার পাশাপাশি ‘ডিজ়াইন থিঙ্কিং’ এবং সমস্যা সমাধানের ক্ষমতাও আরও উন্নত হবে বলে জানানো হয়েছে।
আবেদনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখও ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার জন্য ভাবনা বা আইডিয়া জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই, ২০২৬। বাছাই করা ভাবনাগুলির তালিকা প্রকাশ করা হবে ৫ আগস্ট, ২০২৬। এরপর নির্বাচিত প্রতিযোগীদের চূড়ান্ত ভিডিও জমা দেওয়ার শেষ দিন ৫ সেপ্টেম্বর, ২০২৬। সবশেষে ২৯ সেপ্টেম্বর, ২০২৬ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।
(Feed Source: news18.com)