E20 পেট্রোল ব্যবহার করলে কি গাড়ির বিমা বাতিল হতে পারে? ভাইরাল দাবির সত্যতা জানাল কেন্দ্র

E20 পেট্রোল ব্যবহার করলে কি গাড়ির বিমা বাতিল হতে পারে? ভাইরাল দাবির সত্যতা জানাল কেন্দ্র

E20 ইথানল-মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে গাড়ির বিমা এবং ওয়ারেন্টি বাতিল হতে পারে, এই তথ্য কি ঠিক? এমন দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানাল কেন্দ্র সরকার। রবিবার এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছে কেন্দ্র।

ই২০ নিয়ে বড় পদক্ষেপ

কলকাতা: E20 ইথানল-মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে গাড়ির বীমা বা প্রস্তুতকারী সংস্থার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানাল কেন্দ্র সরকার। রবিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্পষ্ট করেছে, E20 জ্বালানি ব্যবহারে গাড়ির বীমা বা ওয়ারেন্টির উপর কোনও প্রভাব পড়বে না।