
‘Sibling’ শব্দের অর্থ অনেকেই জানেন, কিন্তু ‘Pibling’ ও ‘Nibbling’ শব্দের মানে জানেন কি? ইংরেজি ভাষার এই মজার পারিবারিক সম্পর্কের শব্দগুলির অর্থ, ব্যবহার ও উদাহরণ জেনে নিন। ভাষাপ্রেমী ও ইংরেজি শেখার আগ্রহীদের জন্য রইল বিস্তারিত প্রতিবেদন।
‘Pibling’ বা ‘Nibbling’ মানে জানেন কি? (AI Generated Image)
পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে ‘sibling’ শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু ‘pibling’ এবং ‘nibbling’ শব্দগুলো শুনে অনেকেই অবাক হন। ‘সিবলিং’ বলতে ভাই বা বোনকে বোঝায়। এটি একটি লিঙ্গ-নিরপেক্ষ শব্দ। তেমনই একটি শব্দ ‘পিবলিং’৷
‘পিবলি’ শব্দটি ‘প্যারেন্ট’ এবং ‘সিবলিং’ শব্দ দু’টি থেকে উদ্ভূত হয়েছে। পিবলিং বলতে বাবা-মায়ের ভাইবোনদের বোঝায়৷ যেমন আপনার কাকা, বাবার দিকের কাকা, মায়ের দিকের মামা, মায়ের দিকের মেসো, বাবার দিকের পিসি ইত্যাদি। আগে তাদের কাকা বা পিসি বলে উল্লেখ করা হতো, কিন্তু “পিবলিং” শব্দটি এখন লিঙ্গ-নিরপেক্ষ। এটি ছেলে ও মেয়ে উভয়ের জন্যই ব্যবহার করা যায়।
নিবলিং শব্দটি ‘নেফিউ’ এবং ‘নিস’ শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ ভাই বা বোনের সন্তান। এটি একটি লিঙ্গ-নিরপেক্ষ শব্দ। এই শব্দগুলো ভাষার বিবর্তনকে প্রতিফলিত করে। আজকাল মানুষ লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তির উপর জোর দিচ্ছে। তাই, এই ধরনের নিরপেক্ষ শব্দগুলো ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আপনি যদি আপনার পরিবারের কাউকে ‘পিবলিং’ বা ‘নিবলিং’ বলে ডাকেন, তারা অবশ্যই জিজ্ঞাসা করবে এর অর্থ কী। তখন আপনি কিন্তু সহজেই তাদের তা ব্যাখ্যা করতে পারবেন।
আমার তিনজন নিবলিং আছে। (আমার তিনজন ভাইপো/ভাইঝি আছে)
এই শব্দগুলf বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বইয়ে এবং আধুনিক পরিবারগুলোতে খুব প্রচলিত। ভাষাবিদদের মতে, ভাষা সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং এই শব্দগুলো সেই পরিবর্তনেরই একটি অংশ। তাহলে, এই প্রতিবেদন থেকে শিখে নেওয়া গেল নতুন দুটি শব্দ!
