)
এই ছবিতে উজান পরিচালনার পাশাপাশি প্রধান হিরো ‘কেদার’-এর চরিত্রে অভিনয় ও গানও গেয়েছেন। ছবির টিজারে রোম্যান্সের পাশাপাশি ভরপুর অ্যাকশনের ইঙ্গিত মিলেছে। এবার প্রকাশ্যে “Crazy হতে ভয় পেয়ো না!!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালি মাত্রই সুকুমার রায়ের ‘আবোলতাবোল’ আর ‘কাতুকুতু বুড়ো’র ছড়া শুনে বড় হয়েছে। কিন্তু সেই চেনা ছড়া যদি এক্কেবারে আধুনিক আর মারকাটারি অ্যাকশন প্যাকড গল্পে রূপালী পর্দায় আসে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটতে চলেছে! আসছে নতুন বাংলা ছবি ‘কাতুকুতু বুড়ো’। আর এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে টলিউডে ডেবিউ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়।
এর আগে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবে উজান নিজের হাত পাকিয়েছেন। অভিনেতা হিসেবে ‘রসগোল্লা’ বা ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে তাঁকে দর্শক ভালোবেসেছেন। এবার পরিচালনার পাশাপাশি ছবির হিরো হিসেবেও পর্দায় কাঁপাতে আসছেন তিনি। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার, আর তাতেই টলিউডে হইচই!
কী আছে ‘কাতুকুতু বুড়ো’-র গল্পে?
ছবির মূল গল্প আবর্তিত হবে ‘কেদার’ এবং ‘পারো’-র মিষ্টি প্রেমকে কেন্দ্র করে। পর্দায় কেদারের চরিত্রে উজান নিজে এবং পারোর ভূমিকায় অভিনয় করেছেন রাপূর্ণা ভট্টাচার্য। তবে শুধু প্রেম নয়, টিজার জুড়ে রয়েছে ভরপুর মারপিট আর অ্যাকশন! রোমান্টিক চকোলেট বয় ইমেজ ভেঙে উজানকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশন অবতারে। ছবির গল্পে এক বড়সড় রহস্য লুকিয়ে আছে।
এই ছবিকে ঘিরে দর্শক মহলে আবেগের পারদ চড়ছে অন্য এক কারণে। টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের পর মুক্তি পেতে চলেছে এই ছবি। তাঁর অভিনীত শেষ কাজগুলোর মধ্যে অন্যতম এটি। তাই প্রিয় অভিনেতাকে শেষবারের মতো বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খোদ উজানের মা চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।
‘বিবিডি বাগ’ ও Crazy হতে ভয় পেয়ো না!
ছবির টিজারে যে দু-লাইনের হুক সঙ শুনে সবাই মেতেছিলেন, সেই ‘বিবিডি বাগ’ গানটির ফুল ভার্সন চলে এসেছে। একে বলা হচ্ছে কলকাতার নতুন ‘অ্যান্থেম’! কলকাতার সকালের ব্যস্ততা, বাসের হুড়োহুড়ি, অফিসের তাড়া আর শহরের চেনা পাগলামিকে এক অদ্ভুত মজাদার ও হাই-এনার্জি মিউজিকে বেঁধেছেন সুরকার দেবায়ন ব্যানার্জি ও উজান গঙ্গোপাধ্যায়। গানটিতে উজানের গায়কীর সঙ্গে বাড়তি ধামাকা যোগ করেছে র্যাপার ‘সিজি’-র কণ্ঠ। সুকুমার রায়ের পাগলামির ছোঁয়া আর আধুনিক বিটের এই মিশেল সবাইকে মনে করিয়ে দিচ্ছে আরও এক গান— “Crazy হতে ভয় পেয়ো না!” আগামী ২৪শে জুলাই, এসভিএফ-এর ব্যানারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’।
(Feed Source: abplive.com)
