Susmita Roy: মিসক্যারেজের যন্ত্রণা, ৭ বছরের অপেক্ষা শেষ! ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ের সাড়ে ৩ মাসেই সন্তানসুখ, ছেলে না মেয়ে, উন্মুক্ত বেবিবাম্পে ঘটা করে নামও জানালেন সুস্মিতা

Susmita Roy: মিসক্যারেজের যন্ত্রণা, ৭ বছরের অপেক্ষা শেষ! ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ের সাড়ে ৩ মাসেই সন্তানসুখ, ছেলে না মেয়ে, উন্মুক্ত বেবিবাম্পে ঘটা করে নামও জানালেন সুস্মিতা
Susmita Roy: দিন দুই আগেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রীসুস্মিতা রায়।সদ্যোজাতর হাতের ছবি শেয়ার করলেও, ছেলে না মেয়ে কি হয়েছে তা জানাননি সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবার উন্মুক্ত বেবিবাম্পের ছবি দিয়ে জানালেন তাঁদের কোলে কে এসেছে এবং সন্তানের নাম৷
গত ৬ জুলাই মা হয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়৷ সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার আনন্দের মুহূর্তে সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন সুস্মিতা৷ বিগত ৭ বছরের দীর্ঘ লড়াইয়ের পর মা হলেন সুস্মিতা৷
মাতৃত্বের এই অনন্য অনুভূতি আবেগঘন পোস্টে ব্যক্ত করেছেন সুস্মিতা৷ সন্তান হারানোর বুকফাটা যন্ত্রণার কথা এর আগেও একাধিকবার তুলে ধরেছেন সুস্মিতা৷ তবে সমস্ত যন্ত্রণা ভুলে এবার দুই থেকে তিন হলেন টেলি অভিনেত্রী৷
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সুখবর দিয়েও এটা জানানি তার ছেলে হয়েছে না মেয়ে৷ স্বামী শুভাশিস জানিয়েছিলেন, ৯ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেই দেবেন সুখবর৷
হাসপাতাল থেকে বাড়ি ফিরেই উন্মুক্ত বেবিবাম্পের ছবি দিয়ে অভিনেত্রী জানালেন, তাঁদের কোলে এসেছে পুত্র সন্তান। শুধু তাই নয়, ছেলের নামও জানিয়েছেন সুস্মিতা৷
Susmita Roy: মিসক্যারেজের যন্ত্রণা, ৭ বছরের অপেক্ষা শেষ! ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ের সাড়ে ৩ মাসেই সন্তানসুখ, ছেলে না মেয়ে, উন্মুক্ত বেবিবাম্পে ঘটা করে নামও জানালেন সুস্মিতা

সাদা কালো বেবিবাম্পের ছবির উপরে লেখা ‘sido’৷ ক্যাপশনে লিখেছেন-‘আমাদের ছোট্ট পুত্রসন্তান, “Sido” তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভাল মানুষ হয়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’

সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাকটিভ সুস্মিতা৷ হাসপাতালের বিভিন্ন মুহূর্তও ক্যামেরাবন্দি করে রেখেছেন তিনি৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানা থেকে নার্সরা তাঁকে স্ট্রেচারে শুয়ে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে। তবে সুস্মিতা টেনশনে থাকলেও মুখে উজ্জ্বল হাসি৷ নিজেই সাহস জোগাচ্ছেন আত্মীয়দের৷ সকলকে বলছেন ভয় না পেতে৷

সাত বছর আগেও প্রেগন্যান্ট হন সুস্মিতা৷ তবে সে সময় মিসক্যারেজ হয়ে যায় অভিনেত্রীর৷ তার এবার অনেক বেশি চিন্তায় ছিলেন৷ তবে হাসপাতালে আসার পর তিনি চিন্তামুক্ত হয়ে যায় বলে নিজেই জানান৷

অভিনেত্রীর স্বামী শুভাশিস জানিয়েছেন, বাচ্চা ও মা দু’জনেই সুস্থ আছেন৷ এবার ছেলের নামও জানিয়ে দিয়েছেন সুস্মিতা৷ আপাতত একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা৷

(Feed Source: news18.com)