বাংলাদেশঃ বিএনপির ৪ ওয়ার্ডে নতুন কমিটি

বাংলাদেশঃ  বিএনপির ৪ ওয়ার্ডে নতুন কমিটি

সান নিউজ ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চারটি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ জুলাই) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানাধীন ২৭, ২৮, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটিগুলো দেওয়া হয়েছে।

২৭ নম্বর ওয়ার্ডে সভাপতি সেলিম আহমেদ সালেম, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান।

২৮ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক মো. মনিউর রহমান মনির এবং সাংগঠনিক সম্পাদক এম এ শাহিন সরদার।

৩০ নম্বর ওয়ার্ডে সভাপতি মো. ফরিদ উদ্দীন আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক মো. আবদুল হাদী ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হাসু।

৩১ নম্বর ওয়ার্ডে সভাপতি ইমরান আহমেদ রনি, সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ ফারুক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সিরাজ উদ-দৌলা মিঠুকে।

সান নিউজ/এনকে