Popular Actor Death: মুহূর্তে থেমে গেল সব লড়াই! চলে গেলেন বিখ্যাত অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

Popular Actor Death: মুহূর্তে থেমে গেল সব লড়াই! চলে গেলেন বিখ্যাত অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

Popular Actor Death: প্রবীণ তারকা র‍্যান্ডলফ ম্যানটুথ প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৭০-এর দশকে এনবিসি-র অ্যাকশন শো ‘ইমার্জেন্সি!’-তে মজাদার কিন্তু সাহসী দমকলকর্মী-প্যারামেডিক জনি গেজের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা র‍্যান্ডলফ ম্যানটুথ

বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা র‍্যান্ডলফ ম্যানটুথ৷ এনবিসি-র ‘ইমার্জেন্সি!’ ধারাবাহিকে প্যারামেডিক জন গেজ চরিত্রে অভিনয় করে টেলিভিশনের আইকন হয়ে ওঠা অভিনেতা র‍্যান্ডলফ ম্যানটুথ ৮০ বছর বয়সে মারা গেছেন। তাঁর ভাই জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার পর ক্যালিফোর্নিয়ার ভেনচুরার একটি হসপিস সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ২০১৫ সালে ম্যানটুথের ক্যানসার ধরা পড়েছিল।